
গাজীপুরের শ্রীপুরে উদ্ধার করা বিরল প্রজাতির নীলগাই বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারের দুই মাস পর সুস্থ হওয়ায় হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুর অধিদপ্তরের অধীনে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মো. ছানাউল্যা পাটোয়ারীর কাছে নীলগাইটি হস্তান্তর করেন বিজিবির ঢাকা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিবির পরিচালক (ভেটেরিনারি) আ ন ম আশরাফুল আলম মণ্ডলসহ বিজিবির অন্য কর্মকর্তা এবং বন অধিদপ্তরের কর্মকর্তারা।
কমান্ডার মহিউদ্দিন বলেন, গত ২৬ অক্টোবর বিজিবির চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুর ইউনিয়নের সীমান্তবর্তী হাউসনগর এলাকা থেকে আহত অবস্থায় নীলগাইটি উদ্ধার করে রহনপুর বিজিবি-৫৯। এলাকাবাসীর ধাওয়া খেয়ে নীলগাই শারীরিকভাবে জখম হয়। দীর্ঘদিন না খেয়ে দুর্বল ও মৃতপ্রায় হয়ে পড়েছিল। বিরল প্রজাতির প্রাণীটিকে উদ্ধার করে বিজিবির নিজস্ব ভেটেরিনারি চিকিৎসায় সুস্থ করে। পরে জাতীয়ভাবে সংরক্ষণের জন্য গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।
বন্য প্রাণী অপরাধ দমনের গাজীপুরের পরিচালক মো. ছানাউল্যা পাটোয়ারী জানান, বিজিবি একটি নীলগাই হস্তান্তর করেছে। এটি পুরুষ।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক এ সি এফ মো. রফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। এ তথ্য বিজিবির কাছ থেকে নেন।’

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৭ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৭ ঘণ্টা আগে
গত এক যুগে সফিয়ার রহমানের বৃক্ষরোপণ কার্যক্রম বিস্ময় জাগানোর মতো। তাঁর তথ্য অনুযায়ী, ২০১৬ সালের দিকে ঝিকরগাছা-রাজগঞ্জ সড়কে তিনি আম, জাম, কাঁঠালসহ প্রায় ১০ হাজার তালের বিচি রোপণ করেন। এগুলোর মধ্যে প্রায় এক হাজার গাছ এখনো বেঁচে আছে। মনিরামপুরের খড়িঞ্চা-রাজগঞ্জ সড়কে দুই বছরে প্রায় দুই হাজার খেজুরগাছ রো
৮ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে