
প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে এবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কর্মকর্তা-কর্মচারীরা। দাবি না মানা হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ঘেরাও করার হুমকি দেন তাঁরা।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তাঁরা। পরে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মূল ফটকের সামনে সদরঘাটগামী রাস্তা অবরোধ করেন কর্মকর্তা-কর্মচারীরা। দুপুর ১২টার পর তাঁরা সড়ক ছেড়ে দেন।
রাস্তা অবরোধ করে কর্মচারী সমিতির সভাপতি জামাল হোসাইন বলেন, ‘আমাদের এই আন্দোলন সরকার বা প্রশাসনের বিরুদ্ধে নয়। আমাদের আন্দোলন কুচক্রী মহলের বিরুদ্ধে। প্রত্যয় স্কিম বাতিল না হলে আমরা কেউই কর্মক্ষেত্রে ফিরব না।
কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, ‘পেনশন আমাদের অধিকার। আমাদের সেই অধিকারে থাবা দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে।’
কর্মকর্তা সমিতির সভাপতি আব্দুল কাদের বলেন, ‘প্রত্যয় স্কিমের নামে বিশ্ববিদ্যালয়গুলোতে হয়রানি করা হচ্ছে। আমাদের দাবি কোনো অযৌক্তিক দাবি নয়। আমরা দেখেছি গতকাল আলোচনার নামে প্রহসন সৃষ্টি হয়েছে। আমাদের অধিকার আদায়ে প্রয়োজনে মহাসমাবেশের ডাক দেব। শিক্ষকদের বুঝ দেওয়া হয়েছে, তাঁরা ক্লাসে ফিরলেও আমরা ফিরব না। প্রয়োজনে ইউজিসি ঘেরাও করব।’

শাপলা মহিলা সংস্থার জরিপে দৌলতদিয়াসহ চার যৌনপল্লীতে অপ্রাপ্তবয়স্ক শিশু-কিশোরীদের যৌনশোষণের তথ্য উঠে এসেছে। সংস্থাটির দাবি, গত পাঁচ মাসে পাচারের শিকার আট শিশু-কিশোরীকে উদ্ধার করা হয়েছে।
৭ মিনিট আগে
মা ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা চলাকালে পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীতে মাছ শিকারে ১২ থেকে ১৩ বছর বয়সী শিশুদের ব্যবহার করার অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন, নৌপুলিশ ও মৎস্য বিভাগের নিয়মিত অভিযান এড়াতে জেলেরা এ কৌশল নিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
১২ মিনিট আগে
মালয়েশিয়ার শ্রমবাজারের বর্তমান পরিস্থিতি, বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ ও সরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠানোর সম্ভাবনা খতিয়ে দেখতে ১৫ থেকে ১৭ অক্টোবর দেশটিতে সফরে যাবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বোয়েসেলের চার কর্মকর্তা।
১৭ মিনিট আগে
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে দুই প্রধান শিক্ষকসহ ছয় সরকারি চাকরিজীবীকে পদ দেওয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে। এ নিয়ে ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে। তাঁদের অভিযোগ, ত্যাগী ও সক্রিয় নেতাদের উপেক্ষা করে সরকারি চাকরিজীবীদের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে, যা সরকারি চাকরিবিধি ও দলী
২৪ মিনিট আগে