
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনের জন্য আগামী বছরের ৩০ জানুয়ারি খসড়া তারিখ নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে সমাবর্তনের খসড়া তারিখ নির্ধারণ করা হয়েছে। সম্ভাব্য ভেন্যু হিসেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠটিকে (ধূপখোলা মাঠ) বিবেচনা করা হচ্ছে...

বিশ্ববিদ্যালয়ের মোট রাজস্ব আয়ের বড় অংশ ইউজিসির অনুদান থেকে আসবে। পাশাপাশি নিজস্ব আয় থেকেও অর্থ সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। বরাদ্দের সীমাবদ্ধতার মধ্যেও আর্থিক শৃঙ্খলা বজায় রাখা ও অপচয় কমিয়ে বাজেট বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, আগামী ২-৩ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়কে স্মার্ট ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) নতুন তিনজন সদস্য নিয়োগ দিয়েছে সরকার। চার বছরের জন্য তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার।