মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীর ভাঙনে ধূলসড়া ইউনিয়নে ৪৬ নম্বর চর মকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আংশিক ধসে গেছে। গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে বিদ্যালয়ের আংশিক ধসে গেছে।
স্থানীয়রা জানান, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে পদ্মা ভাঙনে ১২টি বাড়ি পদ্মায় বিলীন হয়ে যায়। ১০০ মিটার ইটের রাস্তা পদ্মার গর্ভে চলে গেছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে অর্ধশতাধিক বাড়ি। অনেকের ফসলসহ ঘর-বাড়ি পদ্মায় বিলীন হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের পদ্মা পাড়ের মানুষের দুঃখের শেষ নেই। ১২টি পরিবার নিঃস্ব। এর মধ্যে রাত ২টায় বিদ্যালয়টির আংশিক ধসে গেছে।’
ধূলশুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহেদ খান বলেন, গতকাল রাতে দুইটায় চর মকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আংশিক ধসে গেছে। আবিধারা আর ইসলামের লোকজন ভালো নেই। বাড়ি-ঘর অন্যত্র সরানো হচ্ছে।
হরিরামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাঈনুল হোসেন বলেন, গত সোমবার ওই বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে বিদ্যালয়ের আংশিক পদ্মায় ধসে পড়েছে। তবে এর আগে বিদ্যালয় থেকে চেয়ার-টেবিলসহ অন্যান্য মালামাল সরানো হয়েছে।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাপসী রাবেয়া বলেন, গতকাল মঙ্গলবার রাত দুইটায় স্কুলের আংশিক পদ্মায় ধসে গেছে বলে জানানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার সকালে আমি ভাঙন এলাকা পরিদর্শনে আছি। এডিসি জেনারেল স্যার, পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলীও ছিলেন।
মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দীন বলেন, ‘গত দুই দিনে পদ্মার আকস্মিক ভাঙনে ঘর-বাড়ি ও বিদ্যালয়ের আংশিক ধসে গেছে। বৃষ্টির মধ্যেও আমাদের লোকজন জিও ব্যাগের পাশাপাশি, জিও টিউব ও ডাম্পিং করছে। বাড়ি-ঘরগুলো রক্ষা করতে আমরা কাজ করছি।’

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে