
রাজধানীর শেরেবাংলা নগর থানার আসাদগেট এলাকায় ছিনতাইকারীকে ধাওয়া দিতে গিয়ে গাড়িচাপায় প্রাণ গেল আওয়ামী লীগের এক নেতার। নিহতের নাম তাজুল ইসলাম। তিনি মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য।
আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিস) রুবায়েত জামান।
রুবায়েত জামান বলেন, ‘আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম মানিকগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় মোহাম্মদপুর থানার আসাদগেটে আড়ংয়ের সামনে থেকে তাঁর মোবাইল ফোন টান দিয়ে নিয়ে যায় এক ছিনতাইকারী। এ সময় তিনি ধাওয়া দিলে গাড়িচাপায় গুরুতর আহত হন। পরে মারা যান।’
রুবায়েত জামান আরও বলেন, ‘এ বিষয় আমরা তদন্ত করছি। এ ঘটনায় পৃথক মামলা হবে। মোহাম্মদপুর থানায় ছিনতাই ও শেরেবাংলা নগর থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা হবে।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাজুল ইসলামসহ কয়েকজন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বপনের সঙ্গে দেখা করতে মানিক মিয়া অ্যাভিনিউর ন্যাম ভবনে এসেছিলেন। মন্ত্রীর সঙ্গে দেখা করে রাত সাড়ে ১১টার দিকে গাড়িতে করে মানিকগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছিলেন তাজুল ও তাঁর রাজনৈতিক সহযোগীরা। গাড়িটি আসাদগেটে আড়ংয়ের সামনে সিগনালে দাঁড়ালে গ্লাস খোলা থাকায় ছিনতাইকারী মোবাইল ফোন ছোঁ মেরে নিয়ে যায়। এ সময় ছিনতাইকারীকে ধরতে গাড়ি থেকে নেমে পিছু নেন তাজুল, মালেক ও গাড়িচালক ঝন্টু। ছিনতাইকারী মোবাইল ফোন নিয়ে রাস্তা পার হয়ে গেলে তাজুলও তাকে ধাওয়া করেন। এ সময় রাস্তায় চলাচলকারী একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তাজুল। পরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদক সেবনের দায়ে মো. নিরব (১৮) নামের এক তরুণকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (১৮ মে) রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজগেট এলাকায়
৪ মিনিট আগে
রাঙামাটি সদর থেকে উদ্ধার করা প্রায় ৬ ফুট লম্বা ও ৭ কেজি ওজনের একটি অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে বন বিভাগ। দোকানের জানালায় প্যাঁচানো অবস্থায় সাপটি উদ্ধার করা হয়েছিল।
১৭ মিনিট আগে
দুর্নীতির দুই মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ পৃথক আদেশে তাঁর জামিন নামঞ্জুর করেন।
২০ মিনিট আগে
ফেনী থেকে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হয়েছেন তরুণ ক্রীড়া সংগঠক শরিফুল ইসলাম অপু। তাঁর এই প্রাপ্তিতে জেলার ক্রীড়াঙ্গন ও সামাজিক অঙ্গনে আনন্দ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
২৭ মিনিট আগে