রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরে বেস্টটেক্স ইন্টারন্যাশনাল নামের একটি করপোরেট অফিসে অগ্নিকাণ্ড ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধ ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ রোববার ভোর ৪টা ৫ মিনিটে উত্তরার গরিবে নেওয়াজ অ্যাভিনিউয়ের ১৮ নম্বর বাসার সপ্তম তলার ওই অফিসটিতে এ অগ্নিকাণ্ড ঘটে।
অফিসটিতে মেশিনারিজ ইমপোর্টের কার্যক্রম পরিচালনা করা হতো। অফিসটির সিনিয়র ম্যানেজার মো. জিলানী আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় ৯টি এসি, ৩০টি কম্পিউটার ও বিভিন্ন ফার্নিচার পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
এ বিষয়ে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট রাত ৪টা ২২ মিনিটে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে। পরে ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে সাড়ে ৫টা বেজে যায়।’
তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের সময় কেউ অফিসে ছিল না। যার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু অফিসটি তালাবদ্ধ থাকায় তালা কেটে ভেতরে প্রবেশ করে, আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে হয়েছে।’
ফায়ার সার্ভিস কর্মকর্তা আলম হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। করপোরেট অফিসটির মালিক বিদেশে থাকায় অগ্নিকাণ্ডে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে অফিসের সার্ভার, কম্পিউটার, চেয়ার, টেবিলসহ অন্যান্য ফার্নিচার পুড়ে গেছে। এতে আনুমানিক ৭ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের লেখার ফ্রিডম (স্বাধীনতা) দিয়েছেন। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে একদলীয় বাকশাল থেকে মুক্ত করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন।
২ ঘণ্টা আগে
খুলনা মহানগরীর একটি ভাড়া বাসা থেকে নানি ও নাতির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যার দিকে সোনাডাঙ্গা এলাকার সুজুকি কর্নার-সংলগ্ন দারুল আমান মহল্লার একটি বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়...
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন গণমাধ্যমকর্মীরা। একপর্যায়ে হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগও ওঠে। আজ শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে...
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালের ভবনের ভেতরে একটি রুটির কারখানার সন্ধান পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কোরবানির ঈদের আগের দিন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্তে এখন এই কারখানার সম্ভাব্য ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে...
৪ ঘণ্টা আগে