
গাজীপুরে টঙ্গীর তুরাগ নদের তীরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপ। এর আয়োজন করছেন ভারতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা।
কাল বাদ ফজর মাওলানা আব্দুস সাত্তারের বয়ানের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে তৃতীয় ধাপের আনুষ্ঠানিকতা।
তৃতীয় ধাপের ইজতেমায় আজ বৃহস্পতিবার সকাল থেকেই ইজতেমা মাঠে বেড়েছে হাজারো মুসল্লির সমাগম। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ৫৮তম বিশ্ব ইজতেমার এবারের আসর।
আজ বৃহস্পতিবার বিকেলে সরেজমিন দেখা যায়, তৃতীয় ধাপের ইজতেমা উপলক্ষে ময়দান পুনরায় প্রস্তুত করা হয়েছে। ময়দানের চারপাশের ১৭টি প্রবেশপথ দিয়ে মুসল্লিরা বাসে, ট্রাকে ও হেঁটে মাঠে প্রবেশ করছেন। তাঁদের কারও হাতে ব্যাগ, কারও মাথায় প্রয়োজনীয় জিনিসপত্র। নিজ জেলা থেকে জামাতবন্দী হয়ে ময়দানে প্রবেশ করছেন মুসল্লিরা।
আগের বাঁশের খুঁটিতে টানানো হয়েছে চটের শামিয়ানা। এর মাঝেই বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এসে জড়ো হচ্ছেন ইজতেমা মাঠে। তাঁদের সবার সঙ্গে রয়েছে নিজ নিজ মালামাল। দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ইজতেমায় অংশ নিতে ময়ানে প্রবেশ করছেন। নির্ধারিত জায়গায় (খিত্তা) অবস্থান নিয়েছেন।
মাওলানা বাচ্চু মিয়া নেতৃত্বে (আমির) নড়াইল জেলা থেকে ১৮ জন সাথি নিয়ে ইজতেমা ময়দানে এসেছেন। অবস্থান নিয়েছেন নিজেদের খিত্তায়। কথা হয় এ প্রতিবেদকের সঙ্গে। তিনি বলেন, ‘গত বছর ইজতেমায় অংশ নিয়েছিলাম দ্বিতীয় ধাপে। এবার তৃতীয় ধাপের ইজতেমা শুরুর এক দিন আগেই সাথিদের নিয়ে ময়দানে চলে এসেছি।’
মানিকগঞ্জ জেলার শিবালয় থানা এলাকা থেকে আলাউদ্দিন বখশি (আমির) ৩৯ জন সাথি নিয়ে গতকাল বুধবার রাতে ময়দানে নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ‘ইজতেমা নিয়ে আমরা কোনো বিরোধ চাই না। এক পর্বে ইজতেমা আয়োজন করা হলে ভালো হতো। এবারই প্রথম তৃতীয় ধাপে ইজতেমা আয়োজন করা হচ্ছে।’
তৃতীয় ধাপে ইজতেমা আয়োজন কমিটির (সাদ অনুসারী) গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম বলেন, ‘বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম ইজতেমা চলাকালীন আমরা শবে বরাত পাচ্ছি (শুক্রবার রাতে)। আমাদের ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে। তবে আজকেই আমাদের অনেক সাথি ভাই মায়দানে এসেছেন। শুক্রবার সারা দিন হাজার হাজার মুসল্লি ময়দানে আসবেন। এবার ইজতেমা মায়দানে লাখ লাখ মানুষ একসঙ্গে শবে বরাতের নামাজ পড়বেন। নামাজ শেষে একসঙ্গে রোজা রাখবেন, বড় জামাতে জুমার নামাজ আদায় করবেন।’
তাবলিগ জামাতের মধ্যে বিদ্যমান বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। এর আগে গত ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি মাওলানা জুবায়ের অনুসারীরা পৃথক দুই ধাপে ইজতেমা পালন করেছেন।
মাঝে আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে তিন দিনব্যাপী ইজতেমা পালন করছেন মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাত শেষে ১৮ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা জেলা প্রশাসকের কাছে ময়দান বুঝিয়ে দেবেন মাওলানা সাধ অনুসারীরা।

দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) ‘আত্মহত্যার’ সময় ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি তখন আত্মীয়স্বজন নিয়ে ডাইনিংয়ে খাওয়া-দাওয়া করছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও। এমপি নজরুল নামাজ পড়ার পরে খাওয়া-দাওয়ার আয়োজনে...
৬ ঘণ্টা আগে
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা এক নির্মাণশ্রমিককে চাপা দিয়েছে দ্রুতগতির একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। তাঁর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক রেহানা পারভীন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি তাঁর স্বামী আওলাদ হোসাইন। ২০২৪ সালের জুলাইয়ে স্ত্রী নিখোঁজ বলে প্রচার করে ফিরে যান অস্ট্রেলিয়ায়। স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে মর্মে জাল মৃত্যু সনদ দেন সে দেশের সরকারি দপ্তরে। কিন্তু শেষ রক্ষা হলো না।
৭ ঘণ্টা আগে
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে তিন বছরের প্রকল্প টেনে বাড়ানো হয়েছে ১৬ বছর। ব্যয় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৫৫০ কোটি টাকা। তবু দূষণমুক্ত হয়নি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকার এই জলাশয়। প্রকল্পটির অনিয়ম নিয়ে উত্থাপিত অডিট আপত্তিগুলোরও বড় অংশ অনিষ্পন্ন রয়েছে।
৭ ঘণ্টা আগে