
রাজধানীর দিয়াবাড়িতে কাগজপত্র ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোই যেন স্টাইলে পরিণত হয়েছে। এমতাবস্থায় রাজধানীর তুরাগের দিয়াবাড়িতে যৌথ অভিযান চালিয়ে ২৩টি মোটরসাইকেল ও প্রাইভেটকারকে ৫০ হাজার টাকার মামলা দেওয়া হয়েছে।
তুরাগের দিয়াবাড়ির উত্তরা মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকায় আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের মেজর নওশাদ, মেজর জাহিদ, ট্রাফিক পুলিশের টিআই (ট্রাফিক ইন্সপেক্টর) মো. শহিদুল ইসলাম, সার্জেন্ট মাহমুল হাসান, আর এ রোকন, তুরাগ থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) লাল মিয়াসহ শতাধিক সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তা-সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে দেখা যায়, অধিকাংশ মোটরসাইকেল চালকদের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট ছিল না। অভিযানে অংশ নেওয়া সেনা সদস্যরা জানিয়েছেন, শতাধিক মোটরসাইকেল চালকদের সঙ্গে কোনো কাগজপত্র ও হেলমেট ছিল না। পরে যেসব চালকদের কাগজ ছিল না, সেসব মোটরসাইকেল আটক করে বাসা থেকে কাগজপত্র নিয়ে আসিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
আক্ষেপ প্রকাশ করে সেনাসদস্যরা বলেন, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর কাগজপত্র ও হেলমেট ছাড়া বাইক চালানোই যেন স্টাইলে পরিণত হয়েছে। তাই আমরা সড়কের শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান পরিচালনা করছি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
দিয়াবাড়ির ট্রাফিক পুলিশের টিআই মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘যৌথ অভিযানে ২৬টি মোটরসাইকেল ও প্রাইভেটকারের বিরুদ্ধে মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে তিনটি প্রাইভেটকার ও ২৩টি মোটরসাইকেল ছিল। এ ছাড়া কাগজপত্র না থাকায় দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।’

আফতাবনগরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়-সংলগ্ন হাবিব প্লাজার সামনে ট্রাফিক পুলিশের চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট দেবপ্রিয় বড়ুয়া। এ সময় রামপুরার দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি নিশান গাড়িকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু চালক গাড়িটি রাস্তার ওপর রেখে দৌড়ে দ্রুত পালিয়ে যায়।
১৫ মিনিট আগে
ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে যাত্রীবাহী বাস থেকে টাকা আদায়ের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে শ্রমিক সংগঠনের ডাকে প্রায় ২০ ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকে। পরে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার পর বুধবার দুপুর থেকে বাস চলাচল স্বাভাবিক হয়।
১৭ মিনিট আগে
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ধর্ষণের ঘটনা আড়াল করতে এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণের চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিনগত রাতে আদিতমারী থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী ওই কিশোরীর বাবা। আজ বুধবার ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগী কিশোরীকে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
৩২ মিনিট আগে
উভয় পথে মোট দূরত্ব ১৪৫ কিলোমিটার। রেলওয়ের নির্ধারিত ভাড়া তালিকা অনুযায়ী, কমিউটার শ্রেণিতে ঢাকা থেকে গোপালগঞ্জ পর্যন্ত ভাড়া হবে ১৪৫ টাকা।
৩৭ মিনিট আগে