
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউনিয়ন পরিষদে সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ও দুর্ব্যবহারের শিকার না হন, এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শনিবার (১৪ মার্চ) দুপুরে দেবিদ্বার উপজেলার ১৫টি ইউনিয়নের সচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই সতর্কবার্তা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, ইউনিয়ন পরিষদ মানুষের সবচেয়ে কাছের সেবাকেন্দ্র। এখানে সেবা নিতে এসে কোনো নাগরিক যেন খারাপ আচরণ বা অবহেলার শিকার না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
হাসনাত আবদুল্লাহ বলেন, বিশেষ করে নারীদের কাছ থেকে অভিযোগ পাওয়া যায়, পরিষদে গেলে অনেক সময় তাঁদের সঙ্গে যথাযথভাবে কথা বলা হয় না এবং দুর্ব্যবহার করা হয়। এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সংসদ সদস্য আরও বলেন, মানুষ অকারণে ইউনিয়ন পরিষদে আসেন না। সাধারণত কোনো প্রয়োজন বা সমস্যার কারণেই তাঁরা পরিষদে আসেন। তাই তাঁদের সঙ্গে আন্তরিকতা ও সহমর্মিতার সঙ্গে আচরণ করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব।
হাসনাত আবদুল্লাহ বলেন, অনেক সময় কেউ কেউ অনৈতিক সুবিধা নিতে ইউনিয়ন পরিষদে আসেন, যেমন জন্মনিবন্ধনে বয়স কম থাকলে তা বাড়িয়ে দেওয়ার অনুরোধ করা কিংবা বিদেশে যাওয়ার জন্য বয়স পরিবর্তনের চেষ্টা করা হয়। এ ক্ষেত্রে কেউ যদি টাকা দিয়ে এমন কাজ করানোর চেষ্টা করে, তাহলে তা কোনোভাবেই গ্রহণ করা যাবে না। এ ধরনের অনৈতিক কাজে সহযোগিতা না করার জন্য তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করেন।
এ সময় ভূমি অফিস ও তহসিল অফিসের কার্যক্রম নিয়েও মানুষের মধ্যে অসন্তোষের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব দপ্তরের কর্মকর্তাদের আরও দায়িত্বশীলতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে।
ইউনিয়ন সচিব ও প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘কোনো চেয়ারম্যান বা ইউপি সদস্য যদি নিয়মের বাইরে গিয়ে কোনো কাজ করতে আপনাদের চাপ দেন, তাহলে তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানাতে হবে।’

তবে অটোরিকশাচালকদের দাবি ভিন্ন। তাঁদের ভাষ্য, জীবিকার তাগিদেই বাধ্য হয়ে মহাসড়কে অটোরিকশা চালাতে হচ্ছে। যানজটের জন্য এককভাবে তাঁদের দায়ী করাও ঠিক নয়। নিরাপদ চলাচলের জন্য মহাসড়কে অটোরিকশার আলাদা লেন তৈরির দাবি জানান তাঁরা।
৬ মিনিট আগে
‘আমি বলতে চেয়েছিলাম শিবচরে যারা বিএনপির নাম ব্যবহার করে অন্যায়, অত্যাচার বা অপকর্ম করবে, তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মেনে নেবেন না। প্রধানমন্ত্রী দেশে ফিরে নতুন ধারার যে রাজনীতি শুরু করেছেন, তার সঙ্গে আমারও মিল রয়েছে। আমিও আধিপত্য, শোষণ ও জুলুমমুক্ত রাজনীতি চাই।’
১ ঘণ্টা আগে
রাতে দিঘির পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকজন পথচারী পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে বিষয়টি আশপাশের লোকজনকে জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
১ ঘণ্টা আগে
একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যান মানিকছড়ি থেকে ফটিকছড়ির দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে কাভার্ড ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হন।
১ ঘণ্টা আগে