Ajker Patrika

ব্রাহ্মণপাড়ায় ৪ হাজার ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি 
ব্রাহ্মণপাড়ায় ৪ হাজার ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার
ইবাসহ গ্রেপ্তার নারী। ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ মোসা. রুমা আক্তার (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রুমা আক্তার উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী দক্ষিণ তেতাভূমি (বাঁশতলী) গ্রামের মৃত খিজির মিয়ার মেয়ে এবং খোরশেদ আলমের স্ত্রী।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোপালনগর এলাকায় অভিযান চালায় ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ। উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহায়তা করেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান। এ সময় রুমা আক্তারের কাছ থেকে ৪ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার রুমা আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। আজ রোববার দুপুরে তাঁকে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত