
আজ শনিবার সকালে ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামের একটি তৈরি পোশাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ আহত শ্রমিকদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
উপজেলার ছুপুয়া আমির শার্টস নামক গার্মেন্টস কারখানায় আজ সকাল ৯.৩৫ মিনিটের দিকে এঘটনা ঘটে বলে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন লিভার দিদারুল আলম জানান।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আজকের পত্রিকাকে তিনি বলেন, ভূমিকম্পে কেঁপে উঠলে আমির শার্টস গার্মেন্টসের শ্রমিকেরা আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামতে চেষ্টা করেন। এ সময় গার্মেন্টসটির প্রধান ফটক বন্ধ থাকায় গুজব ছড়িয়ে পড়ে যে, গার্মেন্টসটি ধসে পড়েছে। এতে অন্য শ্রমিকেরা আতঙ্কিত হয়ে প্রধান ফটকের তালা ভেঙে বের হওয়ার সময় পদদলিত হয়ে অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হন।
দিদারুল আলম বলেন, ‘ভূমিকম্পে গার্মেন্টস শ্রমিকেরা আতঙ্কিত হয়ে নামতে গিয়ে পদদলিত হয়ে অনেকে আহত হয়েছেন। আমরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পরে আহতদের সঠিক সংখ্যা জানা যাবে।’
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু বলেন, ‘আহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১৫ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, ‘ভূমিকম্পে আতঙ্কিত হয়ে আমির শার্টস গার্মেন্টসে পদদলিত হয়ে অনেক শ্রমিক আহত হয়েছেন। আমরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। উদ্ধার শেষে আহতদের সংখ্যা বলা যাবে।’

গতকাল রোববার দুপুরে হাসপাতালে নাঈম ইসলাম (২৫) নামের এক অ্যাম্বুলেন্সচালক তাঁর স্ত্রীর আলট্রাসনোগ্রাফির রিপোর্ট নিতে আসেন। রিপোর্ট দিতে দেরি হওয়ায় ওই ব্যক্তি চিৎকার করে বিশৃঙ্খলা শুরু করেন। এ সময়ে সেখানে দায়িত্বরত সহকারী অধ্যাপক রথীন্দ্রনাথ মণ্ডল তাঁকে বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন। একপর্
৯ মিনিট আগে
মিয়ানমারের রাখাইনে সামরিক বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাবে নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩৪ ও ১১ বিজিবি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে ড্রোন ও থার্মাল ইমেজার দিয়ে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে বিজিবি সূত্র।
১৬ মিনিট আগে
ভুক্তভোগী শিশুটির মা-বাবা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। শিশুটি তার এক বছরের ছোট ভাইকে নিয়ে কাউনিয়ায় দাদির কাছে থাকত। গত মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বাড়ির বাইরে খেলাধুলা করার সময় ওসমান গনি শিশুটিকে একা পেয়ে পেয়ারা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বসতঘরে নিয়ে যান। সেখানে ধর্ষণের চেষ্টা চালান তিনি। এ সময়
২৯ মিনিট আগে
চট্টগ্রামের সিটি গেট পুলিশ চেকপোস্টে বাস থেকে উদ্ধার ব্যাগ গোপনে সরিয়ে ইয়াবা আত্মসাতের উদ্দেশ্যের ঘটনায় সাত পুলিশ সদস্যের সম্পৃক্ততা পেয়েছে সিএমপির তদন্ত কমিটি। অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করে প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে।
৩৭ মিনিট আগে