
রাজধানীর মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী আফরোজা সুলতানাকে গলা কেটে হত্যার দায়ে তাঁর ব্যক্তিগত গাড়িচালক মো. হৃদয় ব্যাপারী ওরফে মো. হৃদয় মিঞা ওরফে হৃদয়কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরী এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মো. জহিরুল ইসলাম (কাইয়ুম) ও এপিপি রওশন আরা সুলতানা শাওন বিষয়টি নিশ্চিত করেছেন।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি হৃদয়। পরে সাজা পরোয়ানাসহ তাঁকে কারাগারে পাঠানো হয়। রায়ে বলা হয়, তদন্তকালে উদ্ধার হওয়া সিসিটিভি ফুটেজ, আসামির স্বীকারোক্তি, ডিএনএ পরীক্ষার তথ্য-প্রমাণ এবং সাক্ষীদের সাক্ষ্যে আসামির বিরুদ্ধে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আদালত আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন। তবে মৃত্যুদণ্ড কার্যকরের আগে ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী অনুমোদনের জন্য নথি হাইকোর্টে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।
রায় ঘোষণার আগে মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। ঘটনার চার বছর পর বিচার শেষ হলেও অভিযোগ গঠনের পর ৩০ কার্যদিবসের মধ্যে সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৩ মার্চ মধ্য বাড্ডার একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে চাকরিজীবী আফরোজা সুলতানাকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার পরদিন ভিকটিমের ভাই মো. আল মঞ্জিল বাদী হয়ে বাড্ডা থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করেন ডিবি গুলশান জোনের উপপরিদর্শক মো. রিপন উদ্দিন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামি হৃদয় অনলাইনে জুয়ার আসক্তিতে বিপুল টাকা হারিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন। পরে জুয়ার দেনা মেটাতে গৃহকর্ত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের পরিকল্পনা করেন।
ঘটনার দিন বিকেলে আফরোজাকে একা পেয়ে হৃদয় নিজ হাতে চাকু দিয়ে তাঁর গলা কেটে হত্যা করেন বলে তদন্তে উঠে আসে। তদন্ত কর্মকর্তা মামলাটি অনুসন্ধানকালে আসামির স্বীকারোক্তি অনুযায়ী মাটির নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ৯ ইঞ্চি লম্বা রক্তমাখা চাকু, লুণ্ঠিত ২২ দশমিক ০৪ গ্রাম স্বর্ণালংকার, রক্তমাখা টিস্যু পেপার এবং লুণ্ঠিত ৬০০ টাকাসহ একটি ভ্যানিটি ব্যাগ উদ্ধার করেন। ময়নাতদন্তকারী চিকিৎসক কে এম মঈন উদ্দীনের ফরেনসিক রিপোর্ট এবং সিআইডির ক্রাইমসিন ইউনিটের ডিএনএ রিপোর্টেও আসামির অপরাধ প্রমাণিত হয়। আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, বিশ্বস্ত কর্মচারী হয়েও বিশ্বাসের সুযোগ নিয়ে একজন নিরপরাধ নারীকে অত্যন্ত বর্বরোচিত ও ঠান্ডা মাথায় জবাই করে হত্যা করা হয়েছে। এটি একটি ‘বিরল থেকে বিরলতম’ অপরাধ। ঘটনার নৃশংসতা বিবেচনায় মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি।

রাজধানী ঢাকায় গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিনে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি পুলিশের। পুলিশ বলেছে, কয়েকটি ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে এমন তথ্য মিলেছে।
৩ ঘণ্টা আগে
আন্দোলনের নেতৃত্ব দিয়ে পরিচিতি; এরপর একে একে বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার। শিক্ষার্থীদের মারধর, লাইব্রেরিতে হামলা, শিক্ষক-প্রশাসনের সঙ্গে সংঘাত, মব সৃষ্টি করে ডিনদের পদত্যাগে বাধ্য করা, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডে...
৩ ঘণ্টা আগে
টাঙ্গাইল জেলায় অর্ধেকের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। ১২ উপজেলায় ১ হাজার ৬২৩ বিদ্যালয়ের মধ্যে ৮৮৮টিই প্রধান শিক্ষক ছাড়া চলছে। সহকারী শিক্ষকের আরও ৫৭১ পদ খালি। সব মিলিয়ে ১ হাজার ৪৫৯ শিক্ষকের পদ শূন্য রয়েছে। এমনকি কোনো বিদ্যালয়ে শিক্ষকের পদসংখ্যা পাঁচজন থাকলেও কর্মরত আছেন...
৩ ঘণ্টা আগে
রাজশাহী থেকে নীলফামারীর চিলাহাটিগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি কোচের স্প্রিং ভেঙে বগি লাইনচ্যুত হয়। সম্প্রতি এ দুর্ঘটনা ঘটে জয়পুরহাটের আক্কেলপুরে। শুধু বরেন্দ্র ট্রেনই নয়, এমন ছোট-বড় দুর্ঘটনা প্রায়ই ঘটছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনে। এসব ট্রেন যেখানে মেরামত করা হয়, সেই সৈয়দপুর...
৪ ঘণ্টা আগে