
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যা মামলার অন্যতম আসামি মনোয়ার হোসেন লেদু ওরফে লেদু হাসানকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২।
আজ বুধবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে র্যাব-২ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) নয়মুল হাসান এ তথ্য জানান।
র্যাব-২ অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) নয়মুল হাসান জানান, গত মঙ্গলবার (২৮ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে লেদু হাসানকে গ্রেপ্তার করা হয়। মামলায় গ্রেপ্তার অন্য আসামিদের আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দি অনুযায়ী, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সরবরাহ করেছিলেন এই লেদু।
তিনি জানান, গত ১ জুলাই আদাবরের নবোদয় হাউজিং এলাকায় জাপান ও ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে নিহত হন বিএনপি নেতা আবুল বাশার বাদশা। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার অন্যতম অভিযুক্ত লেদু হাসান।
প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, লেদু হাসানের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, মাদক, বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনসহ মোট ৩২টি মামলা রয়েছে। এর আগে ২০১০ সালের আলোচিত ওহিদুজ্জামান হত্যা মামলায় তিনি গ্রেপ্তার হন এবং ২০১২ সাল পর্যন্ত কারাগারে ছিলেন। এ ছাড়া ২০২১ সালে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ র্যাব-৪ তাঁকে গ্রেপ্তার করে। একটি অস্ত্র মামলায় তাঁর ১০ বছরের কারাদণ্ডও হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের দাবি, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে দীর্ঘদিন ধরে লেদুর বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও কিশোর গ্যাংকে পৃষ্ঠপোষকতার অভিযোগ পাওয়া যাচ্ছিল।
র্যাব-২ অধিনায়ক নয়মুল হাসান আরও জানান, গ্রেপ্তার লেদুর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার অন্যান্য আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

১৪৪ ধারা জারির মধ্যে মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দের গাড়ি বহর আটকে দিয়েছে পুলিশ। আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে শ্রীমঙ্গল উপজেলার শায়েস্তাগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের চা কন্যা ভাস্কর্য এলাকায় সড়ক বন্ধ করে তাদের গাড়ি আটকে দেওয়া হয়।
৩ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের মারধরের ঘটনায় রাকসু ও শিবিরের ‘বিরুদ্ধে’ সংবাদ প্রকাশের অভিযোগ তুলে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন রাকসুর সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ। গতকাল মঙ্গলবার রাতে রাকসু ভবনে ভিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে...
৭ মিনিট আগে
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. সাজ্জাদুর রহমানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
২৬ মিনিট আগে
গতকাল বিকেল থেকে আল আমিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে ছোটধুশিয়া এলাকা থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করেছে। আমার বিশ্বাস, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’
৩১ মিনিট আগে