
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধে অভিযান চালালেও পুলিশের চোখের সামনেই নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা। হাইওয়ে পুলিশ বলছে, মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই তাঁরা পুলিশ সদস্যদের লাঞ্চিত করছেন। এ জন্য তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
স্থানীয় সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম পৌরসভাসহ মহাসড়কের ছয়টি স্থানে হাইওয়ে পুলিশ সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে। চালকদের আটক করে জরিমানা করা হয়। অথচ হাইওয়ে পুলিশের সামনেই মহাসড়কে অবাধে চলাচল করছে ব্যাটারিচালিত অটোরিকশা। এ অটোরিকশাগুলো হঠাৎ মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের ওপরে লেন পরিবর্তন করে। এতে দুর্ঘটনার শিকার হচ্ছেন সড়ক পারাপার হতে যাওয়া সাধারণ মানুষ। সৃষ্টি হচ্ছে যানজটও।
আবদুল মান্নান নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক বলেন, ‘মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চালানো অবৈধ, এটা আমরাও জানি। কিন্তু জীবন-জীবিকার তাগিদে একটু বাড়তি রোজগারের জন্য মহাসড়কে সিএনজি অটোরিকশা চালাই। মাঝেমধ্যে হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে আটক করে এবং জরিমানা আদায় করছে। আমরা এটা মেনে নিলাম। কিন্তু মহাসড়কে সম্পূর্ণভাবে চলাচলে নিষেধাজ্ঞা থাকা ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে পুলিশ কেন ব্যবস্থা গ্রহণ করছে না? তাদের চোখের সামনে অবাধে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না।’
সিএনজিচালিত অটোরিকশার আরেক চালক হুমায়ন কবির বলেন, ‘ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। অথচ আমাদের বিরুদ্ধে তারা কঠোর হচ্ছে। আমাদের দাবি, প্রশাসন যেন দুটি অবৈধ যানবাহনের বিরুদ্ধেই কঠোর হয়। অন্যথায় তাঁরা যেন আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেন।’
গতকাল রাতে চৌদ্দগ্রাম বাজারে ব্যাটারিচালিত অটোরিকশার চালক সোহাগ মিয়া বলেন, ‘অটোরিকশা যদি অবৈধ হয়, তাহলে সরকার এগুলো তৈরি করার অনুমতি দিল কেন? আমরা কখনো পুলিশকে লাঞ্ছিত করিনি। পুলিশ আমাদের কেন ভয় পায়, তা আমরা নিজেরাও জানি না।’
গোলাম হোসেন নামে অন্য এক ব্যাটারিচালিত অটোচালক বলেন, ‘আমাদের গ্রামাঞ্চলের সড়কে চালাতে বলা হয়েছে; কিন্তু গ্রামাঞ্চলে ওইভাবে ভাড়া পাই না। তাই আমরা বাধ্য হয়ে মহাসড়কে অটোরিকশা চালাই। ’২৪ সালের ৫ আগস্টের পর পুলিশ অবৈধভাবে আমাদের কাছে টাকা চাওয়ায় আমরা তাঁদের ওপর ক্ষিপ্ত হয়েছিলাম।’
এ ব্যাপারে চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ শাহাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কারণে তারা সম্প্রতি আমাদের তিনবার লাঞ্ছিত করেছে। এসব রিকশার চালকদের সংকেত দিলেও তারা হাইওয়ে পুলিশকে ধাক্কা দিয়ে চলে যায়। আমরা যে কেন এসব অটোচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছি না, তা আপনাদের বলে বোঝাতে পারছি না। দয়া করে আমাদের একটু সময় দেন, আমরা অভিযানের প্রস্তুতি নিচ্ছি।’

গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে এক হাজার কৃষকের ৩০০ হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত জমির ধানের পরিমাণ প্রায় ১ হাজার ৮০০ টন। গতকাল বৃহস্পতিবার বিকেলে আধা ঘণ্টার এই প্রচণ্ড ঝড়ে প্রায় ৪০০ বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়ে গেছে ৪০টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই।
১৮ মিনিট আগে
আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল। এর আগে গতকাল বৃহস্পতিবার সারা দিন জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪২ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে কোল্ড স্টোরেজের পাশ থেকে তুষার (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়কের জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ এলাকায় এ ঘটনা ঘটে। তুষার মেহেরপুর জেলার গাংনী উপজেলার যোগিন্দা গ্রামের লাবন মণ্ডলের ছেলে।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৬ শিশু ভর্তি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত তারা ভর্তি হয়। এ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন শিশুর সংখ্যা ৯১। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি...
১ ঘণ্টা আগে