কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের প্রচার চালানোর সময় স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু ভোটারদের মধ্যে টাকা ছড়িয়েছেন বলে অভিযোগ করেছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত। এই অভিযোগের জবাবে সাক্কু বলেছেন, ‘টাকা ছড়িয়েছি সেই প্রমাণ দেখান আগে।’
মনিরুল হক সাক্কু নিজ বাসভবনে আজ মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে আরফানুল হক রিফাতের করা অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মনিরুল হক সাক্কু বলেন, ‘এমন কথা আমিও বলতে পারি—রিফাত ভাই ভোটের মাঠে টাকা ছড়িয়েছেন। কিন্তু প্রমাণ তো নেই। তাই প্রমাণ নেই—এমন মন্তব্য করা উচিত নয়। আমি টাকা ছড়িয়েছি সেই প্রমাণ দেখান।’
আগামীকাল অনুষ্ঠেয় সিটি করপোরেশন নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সঠিকভাবে আইন প্রয়োগ করে, তাহলেই নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করেন সদ্যবিদায়ী এই মেয়র। তিনি বলেন, ‘আইনটা সঠিকভাবে প্রয়োগ করতে হবে। দেখানোর জন্য আইন প্রয়োগ করলে নির্বাচন সুষ্ঠু হবে না।’
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক এই মেয়র বলেন, ‘আমি নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে অনেক ভোটারের সঙ্গে কথা বলেছি। ইভিএম নিয়ে তাঁদের মধ্যে তেমন ভয় না থাকলেও কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন কি-না, সেই ভয়টা কাজ করছে।’ এ সময় তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি ভোটারদের নিরাপত্তায় বিষয়টিতে নজর দেওয়ার আহ্বান জানান।
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:
- এমপি বাহারকে এলাকা ছাড়ার নির্দেশ ইসির
- অভিযোগের পর অভিযোগ
- ইসির নির্দেশ মানছেন না এমপি বাহার
- মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি থেকে মুক্তি চান ভোটাররা
- ‘আমরা তো বলতে পারি না এখনই এলাকা ত্যাগ করুন’—এমপি বাহার প্রসঙ্গে সিইসি
- কুসিক নির্বাচনে উচ্চশিক্ষিত প্রার্থীদের অংশগ্রহণ বেড়েছে
- ভোটকেন্দ্রে কোনো ধরনের হাঙ্গামা বরদাশত করা হবে না: ইসি আহসান হাবীব
- ইসির অসহায়ত্ব প্রকাশ ভালো লক্ষণ নয়: সুজন
- প্রচার শেষ, উৎসবের অপেক্ষা
- নির্বাচন সুষ্ঠু করতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: এসপি ফারুক
- কুসিক নির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ইভিএমসহ ভোটের সরঞ্জাম
- এমপি বাহারকে নিয়ে ইসির অসহায়ত্ব সরকারের সদিচ্ছার অভাব: গয়েশ্বর










