কুমিল্লার দেবিদ্বারে চকলেটের লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী মাজহারুল ইসলামের (২৫) বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির চাচি বাদী হয়ে গত ৮ অক্টোবর মাজহারুলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পুলিশ বলছে, অভিযুক্ত পলাতক।
মামলার এজাহার অনুযায়ী, গত ৫ অক্টোবর বেলা আনুমানিক ৩টার দিকে মাজহারুল গ্রামের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যান শিশুটিকে। চকলেট দেওয়ার কথা বলে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন।
বাদী বলেন, শিশুটির বাবা মারা যাওয়ার পর মা ও শিশুটির দেখাশোনা তাঁরাই করে আসছেন। ঘটনার পর শিশুটি ব্যথায় চিৎকার ও কান্নাকাটি করলেও শুরুতে বিষয়টি তাঁরা বুঝতে পারেননি। পরে শিশুটির সঙ্গে কথা বলে বিস্তারিত জানার পর থানায় মামলা করা হয়।
বাদীর ভাষ্য অনুযায়ী, ধর্ষণের চেষ্টাকালে শিশুটি যন্ত্রণায় কান্না করলে মাজহারুল তার মুখ চেপে ধরেন। এ সময় পাশ দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি শিশুটির গোঙানির শব্দ শুনে বাড়ির লোকজনকে ডাকেন। পরে লোকজন ঘটনাস্থলে গেলে মাজহারুল পালিয়ে যান।
ঘটনার পর শিশুটিকে স্থানীয় একজন চিকিৎসকের কাছে চিকিৎসা দেওয়া হয়। বাদীর অভিযোগ, আইনগত পদক্ষেপ না নিতে অভিযুক্ত ও তাঁর পরিবারের সদস্যরা স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির অনুরোধ করেছিলেন।
স্থানীয়দের ভাষ্য, ৭ অক্টোবর সামাজিক সালিসে মাজহারুল ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। সালিসে তাঁকে ১০টি জুতাপেটা ও ৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে দাবি স্থানীয়দের। ওই রায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারিতে অভিযুক্তের বড় ভাই নুরুল ইসলাম ব্যাপারী গুরুতর আহত হন। তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযুক্ত মাজহারুল ও তাঁর পরিবারের সদস্যরা ৯ অক্টোবর নিজ এলাকায় মানববন্ধন করে ঘটনাটি সাজানো ও মিথ্যা বলে দাবি করেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘মামলা হওয়ার পর শিশুটির ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে এবং আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে ২২ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত পলাতক থাকায় তাঁকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গ্রেপ্তারে অভিযান চলছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সহযোগীদের গুলিতে ডাকাত সর্দার সাহেব আলী (৪৫) মারা গেছে। আজ সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় নাসিক ৪ নম্বর ওয়ার্ডের বউবাজার-সংলগ্ন আল ইত্তেহাদ টাওয়ারের সামনে তাকে গুলি করা হয়।
২ মিনিট আগে
গত ৪ জুন সন্ধ্যায় কুটুরিকোণা গ্রামে স্বামীর বাড়িতে আসমার কাছে পুনরায় ৪ লাখ টাকা চান মেহেদী। টাকা দিতে না চাইলে প্রথমে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে পরিবারের অন্য সদস্যদের সহায়তায় আসমাকে একটি কক্ষে আটকে হাত-পা রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে বেদম মারধর করা হয়।
৫ মিনিট আগে
বরিশালে বেসরকারি শিল্পকারখানা রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে উল্টো শাস্তিমূলক বদলির প্রতিবাদ জানিয়ে সমাবেশ করেছেন শ্রমিকেরা। আজ সোমবার সন্ধ্যায় কারখানার সামনে এ প্রতিবাদী সমাবেশ হয়। সমাবেশ পরিচালনা করেন রেফকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সঞ্
১১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট বাজারে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়া নৈশপ্রহরী মো. নুরুল আলম বাচাকে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার ফটিকছড়ি উপজেলা পরিষদে তাঁকে পুরস্কৃত করা হয়।
৩৫ মিনিট আগে