
কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুতায়িত হয়ে শেখ আহমেদ (২৮) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শেখ আহমেদ আদর্শ গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে। চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) তারেক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
শেখ আহমেদের সঙ্গে থাকা আরেক শ্রমিক মহসিন বলেন, ‘গত এক মাস ধরে সৈয়দপুর গ্রামের নাজমুল হোসেনের ভবন নির্মাণের কাজ চলছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় ছাদের সেন্টারিং (কাঠ-বাঁশ) খোলার সময় ভুলবশত নিচে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে শেখ আহমেদ। আমি পাশের রুমে কাজ করছিলাম। কোনো সাড়াশব্দ না পেয়ে এসে দেখি সে উপুড় হয়ে পড়ে আছে। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) তারেক হাসান জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে লাশ হস্তান্তর করা হবে।

গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে এক হাজার কৃষকের ৩০০ হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত জমির ধানের পরিমাণ প্রায় ১ হাজার ৮০০ টন। গতকাল বৃহস্পতিবার বিকেলে আধা ঘণ্টার এই প্রচণ্ড ঝড়ে প্রায় ৪০০ বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়ে গেছে ৪০টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই।
১৮ মিনিট আগে
আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল। এর আগে গতকাল বৃহস্পতিবার সারা দিন জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪২ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে কোল্ড স্টোরেজের পাশ থেকে তুষার (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়কের জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ এলাকায় এ ঘটনা ঘটে। তুষার মেহেরপুর জেলার গাংনী উপজেলার যোগিন্দা গ্রামের লাবন মণ্ডলের ছেলে।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৬ শিশু ভর্তি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত তারা ভর্তি হয়। এ নিয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন শিশুর সংখ্যা ৯১। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি...
১ ঘণ্টা আগে