বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কতুবপুর ইউনিয়নের বয়রাকান্দি গ্রামে নয়া মিয়া (৬৫) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে পুলিশের ধারণা, নাতিকে বাঁচাতে গিয়ে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবার জানায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে নয়া মিয়ার নাতি নিরব মিয়া (১৪) ও তার সহপাঠী একই গ্রামের মামুন মিয়া (১৪), কাওসার (১৫) ও রাজনের (১৬) মধ্যে লুডু খেলা নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি নিয়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়।
একপর্যায়ে নয়া মিয়ার বাড়িতে ঢুকে নিরব মিয়াকে মারধর করতে থাকে কয়েকজন। এ সময় দাদা নয়া মিয়া এগিয়ে গেলে তাঁকে গাছের ডাল দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে দাবি পরিবারের।
নয়া মিয়ার ছেলে বিপুল মিয়া বলেন, তাঁর বাবাকে গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নাতিকে মারধর করার সময় নয়া মিয়ার হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলেছ ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে