পুলিশের শীর্ষ পর্যায়ে শিগগির পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর এই বক্তব্যের পর থেকে পুলিশের শীর্ষ পদে রদবদল এবং কারা আসছেন নেতৃত্বে, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। বিশেষ করে, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক পদে সম্ভাব্য নিয়োগ নিয়ে জল্পনা চলছে।
সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে, শিগগির আইজিপি পদে প্রজ্ঞাপন জারি হতে পারে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আজ রোববার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী ওই মন্তব্য করেন।
পুলিশের অভ্যন্তরীণ সূত্র বলেছে, সম্ভাব্য কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার নাম আলোচনায় রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিঞা, আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিদর্শক আলী হোসেন ফকির, সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহ, র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ, রেলওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার জিল্লুর রহমান, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদ, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি এ কে এম আওলাদ হোসেন, অবসরে যাওয়া অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠান ও অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ।
সূত্রগুলো বলছে, আইজিপি, ডিএমপি কমিশনার ও র্যাব মহাপরিচালক পদে নিয়োগ ঘিরে ইতিমধ্যে তদবির শুরু হয়েছে। আগ্রহী কর্মকর্তারা শীর্ষ পর্যায়ে যোগাযোগ করছেন; অবসরপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তা চুক্তিভিত্তিক নিয়োগের চেষ্টাও করছেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, সরকারের পক্ষ থেকে কাউকে বিশেষ সুবিধা দেওয়ার পরিকল্পনা নেই। শীর্ষ পদগুলোতে নিয়োগ সম্পূর্ণভাবে যোগ্যতার ভিত্তিতেই দেওয়া হবে।

জমি অধিগ্রহণে দীর্ঘসূত্রতা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্প বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ২০৯ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়ক সম্প্রসারণে প্রয়োজনীয় জমির বড় অংশ এখনো বুঝে পায়নি প্রকল্প কর্তৃপক্ষ। এ কারণে ঠিকাদারেরাও পুরোদমে কাজ করতে পারছেন না।
২০ মিনিট আগে
দুর্নীতির অভিযোগ অনুসন্ধান, প্রমাণ সংগ্রহ ও তদন্ত শেষে মামলা দায়ের—এই দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজ করতে হয় দুর্নীতি দমন কমিশনকে (দুদক)। মামলার চূড়ান্ত পরিণতি নির্ধারণ হয় আদালতে। আর ঠিক সেই গুরুত্বপূর্ণ জায়গাতেই বড় দুর্বলতা রয়ে গেছে সংস্থাটির। আইনে থাকলেও দুই দশকেও নিজেদের প্রসিকিউশন...
৩৭ মিনিট আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হজ ফ্লাইটের প্রায় ১৫০ হাজির লাগেজ কেটে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইটের লাগেজ হ্যান্ডেলিং প্রক্রিয়ায় চুরি বা অবৈধ হস্তক্ষেপের কোনো প্রমাণ...
২ ঘণ্টা আগে
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন বিদেশি নাগরিক আহত হওয়ার পাশাপাশি একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, কুয়েত...
৩ ঘণ্টা আগে