Ajker Patrika

নাশকতায় অর্থায়নের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
নাশকতায় অর্থায়নের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার
নাশকতা মামলায় গ্রেপ্তারের পর দেবিদ্বার থানা হেফাজতে যুবলীগ নেতা নূর আলম। ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে নাশকতা মামলায় নূর আলম (৩৪) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার বড় আলমপুর এলাকায় তাঁর নিজস্ব ফার্নিচারের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নূর আলম দেবিদ্বার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি একই ওয়ার্ডের বড় আলমপুর গ্রামের মমিনুল ইসলাম ওরফে মমিন মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের বিভিন্ন মিছিল-সমাবেশে অর্থ জোগানের মাধ্যমে নাশকতায় অর্থায়নের অভিযোগে নূর আলমকে একটি নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের সময়ে নূর আলম যুবলীগের রাজনীতিতে যুক্ত হন। এর আগে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে তাঁদের দাবি। ৫ আগস্টের পর থেকে তাঁকে রাজনীতিতে তেমন সক্রিয় দেখা যায়নি। তিনি ফার্নিচার ও জমি কেনাবেচার ব্যবসার সঙ্গে যুক্ত।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘যুবলীগ নেতা নূর আলমের বিরুদ্ধে আওয়ামী লীগের বিভিন্ন মিছিল-মিটিংয়ে অর্থ জোগানের মাধ্যমে নাশকতায় সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। নাশকতা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে তাঁকে আদালতে পাঠানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত