Ajker Patrika

ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশুর, মায়ের বুকফাটা আর্তনাদ

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশুর, মায়ের বুকফাটা আর্তনাদ
প্রতীকী ছবি

কুমিল্লার দেবিদ্বারে মায়ের সঙ্গে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল মিনহা (৮) নামে এক শিশুর।

আজ সোমবার দুপুর ২টার দিকে উপজেলার ছোটশালঘর বাসস্ট্যান্ডে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোছা. মিনহা (৮) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বারানি গ্রামের মো. মনিরুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনায় নিহত মিনহাকে নিয়ে তার মা জুলেখা আক্তার দেবিদ্বার উপজেলার ছোটশালঘরে বাবার বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে আজ সোমবার সকালে দেবিদ্বারে ডাক্তার দেখাতে আসেন। ডাক্তার দেখিয়ে ফেরার পথে ছোটশালঘর পৌঁছে গাড়ি থেকে নামেন। নামার পর শিশু মিনহা দৌড়ে রাস্তা পার হতে গেলে সিলেটগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলে মায়ের সামনেই শিশু মিনহার মৃত্যু হয়।

চোখের সামনে সন্তানের এমন মর্মান্তিক মৃত্যু যেন কোনোভাবেই মানতে পারছেন না মা। এ সময় মিনহার মায়ের বুকফাটা আর্তনাদে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। খবর পেয়ে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। দুর্ঘটনাকবলিত ট্রাক আটক করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্তসাপেক্ষে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত