কুমিল্লায় নগরীর বারপাড়া এলাকায় কলেজশিক্ষক সাইফুল আজম সুজন হত্যার ঘটনায় আপন চার ভাইসহ ছয়জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি জাকির হোসেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নগরীর বারপাড়া এলাকার মো. জামাল হোসেন (৩০), মো. ইলিয়াস (২৫), মো. জাকির হোসেন (৪২)। পলাতক ছিলেন মো. নয়ন (২৪) মো. কামাল (৩০) ও মিঠুন (২৯)।
সরকারি কৌঁসুলি জাকির হোসেন জানান, মোট ৯ জন আসামির মধ্যে দুজনকে খালাস দেওয়া হয়। একজন বিচারাধীন অবস্থায় মারা যান। দণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে নগরীর বারপাড়া এলাকার সহিদুর রহমানের ছেলে জামাল, কামাল, নয়ন ও মিঠুন আপন চার ভাই। বাকি দুজন একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. ইলিয়াস ও হামিদ আলীর ছেলে জাকির হোসেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ৮ অক্টোবর বিকেলে জেলার আদর্শ সদর উপজেলার কুচাইতলী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বেসরকারি একটি প্রতিষ্ঠানের শিক্ষক জাহেদুল আলম সুজনকে মারধর ও এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন প্রতিপক্ষের লোকজন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বাবা একেএম ফারুক আজম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপপরিদর্শক মো. নাসির উদ্দিন মৃধা ২০১১ সালের ২২ মে ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচার চলাকালে এক আসামি মৃত্যুবরণ করেছেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাতের কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের নানাভাবে উত্ত্যক্ত করার অভিযোগও রয়েছে। প্রায়ই কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে মারামারিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটছে।
২৩ মিনিট আগে
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিবিদ গেস্ট হাউসে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক চারজনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী ও তিন বহিরাগত রয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসের ৬ নম্বর কক্ষে
২৬ মিনিট আগে
গাইবান্ধা সদর উপজেলার কামারজানিতে অবৈধভাবে মজুত করা ইউরিয়া সার উদ্ধারে অভিযান চালাতে যাওয়ায় কৃষি বিভাগের কর্মকর্তাদের বাধা, লাঞ্ছিত ও অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। এ সময় ১৫০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং গুদামটি সিলগালা করে দেওয়া
২৯ মিনিট আগে
ঘরের বাঁশের আড়ায় ওড়না ঝুলিয়ে শিশু সন্তানকে ফাঁস দেওয়ার চেষ্টা চালিয়েছেন এক নারী (শিশুটির মা)। সেই দৃশ্য আবার নিজের মুঠোফোনেই ধারণ করে রাখেন। যে দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এমন ঘটনায় সমালোচনার মুখে গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১ টায় শিশুটির মা’কে আটক করেছে থানা
৩১ মিনিট আগে