
কুমিল্লার দেবিদ্বারে হঠাৎ করেই অস্বাভাবিকভাবে বেড়েছে সবজির দাম। একই সঙ্গে বেড়েছে মাছের দামও। তবে ইলিশের দাম পৌঁছেছে আকাশছোঁয়া পর্যায়ে। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ চরম বিপাকে পড়েছেন। বাজারে ৫০ টাকার নিচে যেন কোনো সবজিই মিলছে না। একই সঙ্গে রুই, পাঙাশ ও তেলাপিয়া মাছের দামও বেড়েছে।
আজ শনিবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার নিউমার্কেট সদর বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকায়, পটল ৮০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, শসা ৮০-১০০ টাকা, করলা ১৫০ টাকা, কাঁচা মরিচ ২৮০ টাকা, টমেটো ১২০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, বরবটি ১২০ টাকা, গাজর ১২০ টাকা, ঢ্যাঁড়স ১০০ টাকা এবং সিম ৪০০ টাকায়। মাঝারি আকারের একটি লাউ বিক্রি হচ্ছে ১০০-১৫০ টাকায় এবং এক হালি লেবুর দাম ৫০ টাকা। সবজির মধ্যে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে শুধু পেঁপে, প্রতি কেজি ৪০ টাকা এবং আলু ৩৫ টাকা।
অন্যদিকে ৮০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের রুই মাছ প্রতি কেজি ৩৫০ টাকায়, এক কেজি ওজনের পাঙাশ ১৬০ টাকায় এবং ২৫০ গ্রাম ওজনের তেলাপিয়া প্রতি কেজি ২৫০-২৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ। ৪০০-৫০০ গ্রাম ওজনের ইলিশের দাম ১ হাজার ৮০০ টাকা থেকে ২ হাজার টাকা এবং এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৪০০০-৪৫০০ টাকায়।
এ ছাড়া ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৬০ টাকা, কক মুরগি ৩০০ টাকা, সোনালি মুরগি ৩৫০ টাকা এবং লেয়ার ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম কেজি প্রতি ৭৫০-৮০০ টাকা।
বাজার করতে আসা সালমা বেগম নামে এক নারী ক্রেতা বলেন, ‘কোনো সরকারই জনগণের খেয়াল রাখে না। আমরা খেয়ে আছি, না না-খেয়ে আছি, তাতে কারও কিছু যায় আসে না। বাজারের জিনিসপত্রের যে দাম, শাক-সবজি কিনতেই নাভিশ্বাস উঠেছে। এদিকে টাকাও শেষ হয়ে গেছে, আর মাছ-মাংস তো বহুদূর।’
সুলতান আহমেদ ও লিমন বলেন, ‘সপ্তাহের ব্যবধানে যেভাবে সবজি, মাছ ও মাংসের দাম বেড়েছে, তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।’ বাজার তদারকিতে প্রশাসনের কার্যকর উদ্যোগ নেই বলেও অভিযোগ করেন তাঁরা। তাঁদের ভাষায়, এভাবে চলতে থাকলে মানুষকে না খেয়েই মরতে হবে।
সবজি বিক্রেতা আক্তার হোসেন ও রিফাত বলেন, ‘নিমসার বাজারের আড়ত থেকে বেশি দামে সবজি কিনে বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’ তাদের দাবি—মাত্র এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম প্রায় দ্বিগুণ হয়েছে। ছোট ব্যবসায়ী হওয়ায় আড়তদারদের সঙ্গে দরকষাকষির সুযোগও নেই। এ ছাড়া ট্রাকভর্তি করে বিভিন্ন এলাকায় সবজি সরবরাহ করা হচ্ছে বলেও জানান তাঁরা।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায় বলেন, বন্যা পরিস্থিতি ও কয়েক দিনের টানা বৃষ্টিতে ফসল কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় মৌসুমি প্রভাব পড়েছে। ক্ষতিগ্রস্ত সবজি চাষিদের ভর্তুকি দেওয়া হয়েছে। বৃষ্টি থেমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করছেন বলেও মন্তব্য করেন তিনি।

আজ শনিবার রুমা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুর্গম লিনতং পাড়ায় হামের উপসর্গে শৈলুং খুমীর ছেলে পলি খুমী (৯) এবং টয়সাং খুমীর মেয়ে নাটয়ী খুমী (৬) মারা যায়। এ নিয়ে গত পাঁচ দিনে একই ধরনের উপসর্গে মৃতের সংখ্যা পাঁচজনে পৌঁছেছে বলে স্থানীয়দের দাবি। তবে নিহত অন্য তিন শিশুর পরিচয় নিশ্চিতভাবে জানা যায়নি।
১১ মিনিট আগে
স্বাধীন তদন্ত কমিশনের (বিডিআর হত্যাযজ্ঞ বিষয়ক) সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন বলেন, ২০০৯ সালের বিডিআর হত্যাযজ্ঞের বিচার দাবিকারীরা দীর্ঘদিন হয়রানির শিকার হয়েছেন। তদন্তে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার দাবি তুলে ধরে হত্যাকাণ্ডে বহিরাগতদের সম্পৃক্ততা...
৪১ মিনিট আগে
রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ঢাকা মহানগরীতে চলমান বাস রুট পুনর্বিন্যাস (রুট রেশনালাইজেশন) কার্যক্রমে অচল রুট বাতিল এবং ফিটনেসবিহীন এক হাজারের বেশি বাস দ্রুত অপসারণের সিদ্ধান্ত হয়েছে। আজ শনিবার (২৫ জুলাই) ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) কার্যালয়ে...
৪৪ মিনিট আগে
১০ মাসের শিশুসন্তানকে নিয়ে ফ্যামিলি কার্ড শুমারির জরিপকারীর ব্যবহারিক পরীক্ষা দিতে এসেছিলেন মা সাবিনা ইয়াসমিন (২৮)। বিয়ষটি নজরে এলে শিশুটিকে কোলে তুলে নেন উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এরপর তিনি শিশুর মা সাবিনা ইয়াসমিনকে নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন।
১ ঘণ্টা আগে