
কুমিল্লার হোমনায় ৫ মিনিটের মধ্যেই সব স্বপ্ন ভেঙে যায় সাদ্দাম হোসেনের। হিটস্ট্রোকে একে একে মৃত্যু হয় তাঁর গোয়ালের চারটি গরুর। গতকাল সোমবার রাত দশটার দিকে উপজেলার বাগমারা গ্রামে এ ঘটনা ঘটে।
বাগমারা গ্রামের আবদুর রশিদ মিয়ার ছেলে সাদ্দাম। আংশিক বাক প্রতিবন্ধী তিনি। গোয়াল ঘরে থাকা পাঁচটি গরুর মধ্যে চারটি গরুই পাঁচ মিনিটের মধ্যে একে একে মারা যাওয়ায় চোখে অন্ধকার দেখছেন এখন তিনি।
সাদ্দাম হোসেন বলেন, সংসারে আর্থিক সচ্ছলতা ফেরাতে ধারদেনা করে পাঁচটি গুরু কিনি। এর মধ্য তিনটি ষাঁড় ও দুটি গাভি। একটি গাভি আর কিছুদিন পরই বাচ্চা দেওয়ার কথা ছিল। স্বপ্ন ছিল কোরবানির ঈদে দুটি ষাঁড় বিক্রি করব এবং গাভির দুধ বিক্রি করে সংসারে সচ্ছলতা আনব। কিন্তু গতকাল রাতে পাঁচ মিনিটের মধ্যেই আমার দু’টি ষাঁড় ও দুটি গাভিটিসহ চারটি গরু হঠাৎ মরে যায়। এগুলোর বর্তমান মূল্য আনুমানিক আট লাখ টাকার মতো। গরুগুলো মারা যাওয়ায় আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি। কীভাবে এ ক্ষতি পোষাব, ধারদেনা পরিশোধ করব?
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জয়নাল আবেদীন বলেন, খবর শুনে রাতেই তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। গরুর খাবারে ক্ষতিকারক কিছু ছিল কিনা পরীক্ষা করে দেখি। কিন্তু খাবারে কোনো সমস্যা পাওয়া যায়নি। তবে যে ঘরে গরুগুলো থাকত সেটি ছিল বদ্ধ। সেখানে আলো-বাতাসের অনেক অভাব ছিল। যে ঘরে একটি গরু রাখার কথা ছিল সেখানে চারটি মোটা তাজা গরুসহ পাঁচটি গরু রাখত। ঘরে খুব গরম ছিল। মনে হয়েছে, আলো-বাতাসের অভাবের কারণে প্রচণ্ড গরমে হিটস্ট্রোক করে গরুগুলো মারা গেছে।
তিনি আরও বলেন, ‘গরুর মালিক দরিদ্র, আমরা তাঁর নাম ঠিকানা রেখেছি। কোনো সহযোগিতার সুযোগ আসলে তাকে সাহায্য করা হবে।’

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে মিজানুর রহমান স্বপন নামের এক বিএনপি নেতাকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। আজ সোমবার তাঁকে আটকের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
৪১ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১৬টি এক হাজার টাকার জাল নোটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয় জনতা তাঁদের জাল নোটসহ হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে জাল নোটের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গ্রেপ্তার ব্যক্তিদের নিয়ে অভিযান চালায় পুলিশ।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম আক্রান্ত হয়ে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালটিতে ভাঙচুরের চালিয়েছে তার স্বজনরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া কমানোর দাবিতে শিক্ষার্থীদের ডাকা অবরোধ স্থগিত করেছে ‘পরিবহন সিন্ডিকেটবিরোধী ছাত্র ঐক্য’। আজ সোমবার রাতে জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবের হস্তক্ষেপে বাসমালিকেরা সিদ্ধান্ত জানাতে দুই দিন সময় নিয়েছেন।
১ ঘণ্টা আগে