
কুমিল্লার বরুড়ায় চুরির অপবাদ দিয়ে আবদুল হান্নান নামের এক যুবককে (২৬) গাছে উল্টো করে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ আজ রোববার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
ওই যুবককে ঝুলিয়ে নির্যাতনের ঘটনার ৫৯ সেকেন্ডের একটি ভিডিও গতকাল শনিবার বিকেল থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ে। জেলার বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের চৌত্তাপুকুরিয়া গ্রামে গতকাল সকালে ওই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই যুবক একই এলাকার আবদুল জব্বারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন।
ভিডিওতে দেখা যায়, একটি চুরির ঘটনার বিচারের নামে আবদুল হান্নান নামের এক যুবককে হাত-পা বেঁধে পা গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। পরে ওই যুবককে জনসমক্ষে লাঠি দিয়ে পিটাচ্ছেন ইউপি সদস্য জহিরুল ইসলাম। এ সময় তিনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলেও কেউ এগিয়ে যাননি।
স্থানীয়রা জানান, একটি দোকানে শুক্রবার রাতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে বাড়ি থেকে ওই যুবককে ডেকে নিয়ে এভাবে নির্যাতন করা হয়।
প্রত্যক্ষদর্শী মোজাম্মেল হক নামের এক ব্যক্তি বলেন, ‘অপরাধ করে থাকলে হান্নানকে পুলিশে সোপর্দ করা যেত। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলেও ইউপি সদস্য আইন নিজের হাতে তুলে নিয়ে তাঁর ওপর অমানবিক নির্যাতন চালিয়েছেন।’
এ বিষয়ে ইউপি সদস্য জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আবদুল হান্নান এলাকায় চুরির সঙ্গে জড়িত। সে অনেকবার জেলও খেটেছে। জেল থেকে বের হয়ে সে আবার চুরি শুরু করে। তাই তাকে সামান্য শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান আহমেদ জামাল মাসুদ বলেন, ‘ভিডিওটি ছড়িয়ে পড়লে আমি নিজেই যুবকের বাড়ি যাই, তবে তাকে পাইনি। একজন ইউপি সদস্য এমনটি করতে পারেন না। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখছে। তারা এ ব্যাপারে ব্যবস্থা নেবে।’
এ বিষয়ে বরুড়া থানার ওসি ফিরোজ হোসেন বলেন, নির্যাতনের ঘটনায় মামলা হলে ইউপি সদস্যকে গতকাল রাতে গ্রেপ্তার করে আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। নির্যাতিত আবদুল হান্নানের চিকিৎসার ব্যবস্থা করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা আফরিন মুস্তাফা আজকের পত্রিকাকে বলেন, নির্যাতনের ব্যাপারে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। তবে নির্বাচিত একজন জনপ্রতিনিধির এমন কর্মকাণ্ডের বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

বান্দরবান সদর উপজেলার বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০টি দোকান ও বসতঘর পুড়ে গেছে। রোববার ভোর ৪টার দিকে জেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে এই ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদীতে একটি বড় আকৃতির ধূসর বর্ণের ডলফিন ধরা পড়েছে। গতকাল শনিবার সন্ধ্যার বেতাগী ফেরিঘাট সংলগ্ন বিষখালী নদীতে স্থানীয় এক জেলের বড়শিতে প্রায় ২০ কেজি ওজনের ডলফিনটি ধরা পড়ে।
৪০ মিনিট আগে
রংপুরে হামের প্রকোপ কমছে না। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ মৃত শিশুকে নিয়ে বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচে। একই সঙ্গে রংপুর বিভাগজুড়ে এখন পর্যন্ত ৬০ জনের শরীরে হাম শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
১ ঘণ্টা আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সাজিদের মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা-পুলিশকে জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে