
মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের পৃথক অভিযানে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় চারটি ষাঁড় বাছুর ও ৪০ লিটার মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করেছে পুলিশ।
গতকাল সোমবার রাতে বড়লেখা থানা-পুলিশের একটি দল হাজীগঞ্জ বাজারে গরুর হাটসংলগ্ন রেললাইনের পূর্ব পাশে ফাঁকা জায়গায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা চারটি ষাঁড় বাছুর উদ্ধার করা হয়। এ ঘটনায় শাহিন আহমদ (১৯) ও আফজাল হোসেন (২০) নামে দুজনকে আটক করা হয়।
অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণভাগ গুলিস্তান এলাকার ডেফলগাছের নিচে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজিব রবি দাস (২৬) ও রাজু রবিদাস (২৬) নামে দুজনকে আটক করা হয়। মদ পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) শেখ কামরুল ইসলাম বলেন, এসব ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

নোয়াখালীর মাইজদীতে অষ্টম শ্রেণির ছাত্রীকে দ্বিতীয় দফায় অপহরণের অভিযোগ উঠেছে। ছাত্রীর মায়ের দাবি, আদালত থেকে ফেরার পথে রনির নেতৃত্বে ২০ থেকে ২৫ জন কিশোর গ্যাং সদস্য হামলা চালিয়ে তাঁকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।
৬ মিনিট আগে
গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অপরদিকে মশক নিধনের জন্য আনা ওষুধের পরীক্ষামূলক প্রয়োগে ১৫ শতাংশ মশার লার্ভাও মরেনি। ফলে সেই ওষুধ ফেরত পাঠাতে নির্দেশ দিয়েছেন কেসিসি প্রশাসক।
১০ মিনিট আগে
মাগুরার মহম্মদপুরে মধুমতি সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়কের জাঙ্গালিয়া অংশে সংস্কারকাজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই ধস ও ভাঙন দেখা দিয়েছে। সড়কের অন্তত চারটি স্থানে মাটি সরে যাওয়ায় যানবাহন ও পথচারী চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
১৩ মিনিট আগে
প্রায় ছয় মাস পর চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে আবার ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। গ্যাস প্রাপ্তি ও কারিগরি ত্রুটি কাটিয়ে মঙ্গলবার সকালে উৎপাদনে ফেরে সিইউএফএল। গত আড়াই বছরে গ্যাসসংকট ও যান্ত্রিক ত্রুটিতে অন্তত ছয় দফা বন্ধ হয়েছে কারখানাটি।
২১ মিনিট আগে