
কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসন বহাল রাখার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হোমনা-মেঘনা নাগরিক সমাজের ব্যানারে এই বিক্ষোভ করা হয়।
মেঘনা থানাসংলগ্ন এলাকা মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর নতুন রাস্তায় মহাসড়ক অবরোধ করেন তাঁরা। এতে উভয় লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহনের চালকেরা।
আন্দোলনকারীরা বলেন, সরকার জনগণের আবেগ-আকাঙ্ক্ষা অনুধাবন না করে এমন জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। ভৌগোলিক কারণে হোমনা ও মেঘনা উপজেলা পাশাপাশি, যাতায়াত ব্যবস্থাও একই পথে। তাই কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসন বহাল রাখার দাবি জানান তাঁরা।
মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মুন্সী বলেন, ‘কুমিল্লার মেঘনা ও হোমনার মানুষ একসঙ্গে থাকতে চান। তাঁদের আর কোনো দাবি নেই। সরকারকে আমাদের দাবি মেনে নেওয়ার অনুরোধ করছি।’
খোরশেদ আলম মিন্টু নামের একজন বলেন, ‘আমাদের দাবি মানা না হলে মেঘনা ও হোমনার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পুরো একদিন বন্ধ করে দেওয়া হবে।’
হোমনা-মেঘনা নাগরিক সমাজের নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের ৩৯টি আসনের সীমানায় পরিবর্তন এনে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে নিহত, যাঁদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে, সেসব হত্যা মামলার তদন্তে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী, এসব মামলায় মরদেহের গোসল ও দাফনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সাক্ষ্যের ভিত্তিতে মৃত্যুর কারণ ও স্থান নির্দিষ্ট করছেন তদন্ত কর্মকর্তারা।
৩ ঘণ্টা আগে
ঢাকার কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপোর (আইসিডি) নতুন অপারেটর নিয়োগপ্রক্রিয়া তিন বছরেও শেষ করতে পারেনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিশেষ শর্ত, আইনি জটিলতা ও আদালতের স্থগিতাদেশে টেন্ডার কার্যক্রম দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে; সর্বশেষ আদেশে স্থগিতাদেশ বাড়ানো হয়েছে আগামী ২০ মে পর্যন্ত।
৩ ঘণ্টা আগে
ব্রিটিশ শাসনামলে সিলেট-আখাউড়া রেলপথ স্থাপন করা হয় পণ্য সরবরাহের জন্য। সময়ের সঙ্গে সঙ্গে এই রেলপথে সাধারণ যাত্রীরা চলতে শুরু করেন। ট্রেন যাত্রা নিরাপদ ও আরামদায়ক হওয়ায় যাত্রীসংখ্যাও বৃদ্ধি পায়।
৪ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সংযোগস্থলে মাথাভাঙ্গা নদীর ওপর নির্মিত একটি সেতু চার বছরেও চালু হয়নি। সেতুর নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এটি ব্যবহার করতে পারছেন না দুই জেলার মানুষ। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
৪ ঘণ্টা আগে