
কক্সবাজারের উখিয়া সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে বদি আলম (৩২) নামে এক বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বালুখালী সীমান্তের মিয়ানমারের ৭০০ মিটার ভেতরে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে তাঁর ডান পা ও শরীরের ডান পাশের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
আহত বদি আলম উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালুখালী জুমের ছড়া এলাকার বাসিন্দা। সীমান্তের বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৬৪ বিজিবি উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, ‘বালুখালী বিওপির পেছনের সীমান্তবর্তী এলাকা নাফ নদীতে মাছ ধরতে গিয়ে একজন ব্যক্তি স্থলমাইন বিস্ফোরণে আহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইনের বিস্ফোরণে তিনি আহত হন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সীমান্তবর্তী এলাকার জনসাধারণকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানানো হচ্ছে।’
সীমান্তের বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আলাপে জানা গেছে, রাখাইনে চলমান সংঘাতের মধ্যে সীমান্তের বিভিন্ন স্থানে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণের ঝুঁকি দিন দিন বাড়ছে। এর ফলে মাছ ধরা, জ্বালানি কাঠ সংগ্রহ ও কৃষিকাজ করতে গিয়ে বাংলাদেশি নাগরিকদের হতাহতের ঘটনা বেড়েছে।
গত ২৮ জুলাই বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৪৬-৪৭ নম্বর সীমান্ত পিলারের মধ্যবর্তী এলাকা থেকে প্রায় ১০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি নিয়ন্ত্রিত আউং থা পায়া পোস্টসংলগ্ন এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. আব্দুল করিম (৪০) নামে এক বাংলাদেশি গুরুতর আহত হন। ওই ঘটনায় তাঁর বাম পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।
এর আগে ২৪ জুন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় স্থলমাইন বিস্ফোরণে আহত হন শফিউল আলম (৩৫)। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ৯ জুন উখিয়ার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবদুল খালেক (৩০) সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত হন।
গত ২ জুন নাইক্ষ্যংছড়ি তুইঙ্গাঝিরি সীমান্তসংলগ্ন এলাকায় একটি পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে সতনাইং তঞ্চঙ্গা (১২) নামে এক কিশোর নিহত হয়। তারও আগে ২৪ মে একই সীমান্তে ৪১ ও ৪২ নম্বর পিলারের মধ্যবর্তী এলাকায় স্থলমাইন বিস্ফোরণে তিন তঞ্চঙ্গা নিহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমানকে মারধর করে রক্তাক্ত করেছে একদল হামলাকারী। সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার থেকে বের হয়ে সিএনজি অটোরিকশায় ওঠার সময় এ হামলার শিকার হন তিনি।
২ ঘণ্টা আগে
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঝালুয়া দক্ষিণপাড়া গ্রামে নাঈম মিয়া (২২) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারের সদস্যরা নিজ ঘরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
২ ঘণ্টা আগে
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। নৈতিক স্খলন ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের বহিষ্কার করা হয়। আজ মঙ্গলবার রাতে ছাত্রদল বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি দানিস চৌধুরী ও সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার স্বাক্ষরিত এক...
৩ ঘণ্টা আগে
বাগেরহাটের চিতলমারীতে মামলা করায় দুই বোনকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার দক্ষিণ শিবপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে