কক্সবাজারের পেকুয়ায় ঘূর্ণিঝড় মোখা আঘাত হানার দিনে জন্ম নেওয়া একটি নবজাতকের নাম রাখা হয়েছে মোখা। গতকাল রোববার সকালে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জয়নব বেগম (১৯) নামের এক প্রসূতি শিশুটির জন্ম দেন। তিনি রাজাখালী ইউনিয়নের বামুলা পাড়ার মো. আরকানের (২২) স্ত্রী।
শিশুটির বাবা মো. আরকান জানান, ঘূর্ণিঝড় মোখা থেকে বাঁচতে গত শনিবার রাতে রাজাখালী এয়ার আলী খান উচ্চবিদ্যালয়ে আশ্রয় নেন তাঁরা। সেখানে প্রসব বেদনা শুরু হলে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার তাঁর স্ত্রী জয়নব বেগমকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গতকাল রোববার সকালে মোখার অস্থিরতার মধ্যে জয়নব সন্তান ভূমিষ্ঠ করেন। তাই তাঁরা শিশুটির নাম রাখেন মোকাম্মেল হোসেন মোখা।
মো. আরকান বলেন, ‘আশ্রয়কেন্দ্রে রাত ১টার দিকে প্রসব বেদনা ওঠে আমার স্ত্রীর। তখন হাসপাতালে নেওয়ার জন্য কোথাও গাড়ি পাচ্ছিলাম না। ওই সময় আশ্রয়কেন্দ্র পরিদর্শনে আসেন পেকুয়া থানার ওসি। আমাদের অসহায়ত্ব দেখে তিনি নিজের গাড়িতে তুলে ১২ কিলোমিটার দূরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।’
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, ‘আমার দায়িত্ববোধ থেকে প্রসব বেদনায় কাতরানো নারীকে হাসপাতালে নিয়ে যাই। পুলিশের কাজই জনকল্যাণ। সে কর্তব্যই আমি পালন করেছি। ওই প্রসূতি নারীর ছেলেসন্তান ভূমিষ্ঠ হয়েছে। ঘূর্ণিঝড় মোখার সাক্ষী হিসেবে তার নাম রাখা হয়েছে মোকাম্মেল হোসেন মোখা।’

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রাজনীতি নিষিদ্ধ করা হয় ২০২৪ সালের ২৮ অক্টোবর। তবে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক কয়েকটি ছাত্রসংগঠন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। এমন কর্মকাণ্ডে প্রশাসনের পদধারী গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও অংশ নিচ্ছেন। এমনকি প্রশাসনের লোকজনও রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন করছেন।
১ ঘণ্টা আগে
কাঁঠালতলী থেকে মহিষকাটা পর্যন্ত প্রায় আট কিলোমিটার দীর্ঘ শ্রীমন্ত নদের বেড়িবাঁধে ১৯৯৮-৯৯ অর্থবছরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সঙ্গে চুক্তির মাধ্যমে সবুজ বেষ্টনী প্রকল্পের আওতায় বন বিভাগ গাছ রোপণ করে। বর্তমানে এর মধ্যে প্রায় ১ হাজার ১০০ মিটার এলাকায় বেড়িবাঁধ সংস্কারের কাজ চলছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় শহীদ রিয়া গোপ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে গ্যালারি, ড্রেসিংরুম, প্রেসবক্সসহ সবকিছু। এর মধ্যে নাটবল্টু খুলে নিয়ে যাওয়ায় ফ্লাডলাইট টাওয়ারটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
দুপুরের গুলিস্তানকে একটু অচেনাই লাগছিল। কয়েক দিন আগেও যেখানে সারি সারি অবৈধ দোকানের জন্য ফুটপাত বা রাস্তার ধার দিয়ে স্বস্তিতে হাঁটার উপায় ছিল না, সেই জায়গা সোমবার দেখা গেল একদম ফাঁকা। রাস্তায় মানুষ হেঁটে যাচ্ছে স্বস্তিতে, পথ চলতে দোকানের জন্য থমকে যেতে হচ্ছে না।
২ ঘণ্টা আগে