
বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় আবারও টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফ উপজেলা প্রশাসন এ রুটে সব ধরনের নৌচলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এতে দ্বীপে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন অন্তত তিন শতাধিক পর্যটক।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, দ্বীপে তিন শতাধিক পর্যটক আটকা পড়েছেন। আটকে পড়া পর্যটকেরা যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হয় সে ব্যবস্থা নিতে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
আদনান বলেন, মৌসুমী বায়ুর প্রভাবে সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে আজ মঙ্গলবার দুপুরের পর থেকে কক্সবাজারে বৈরী আবহাওয়া বিরাজ করছে। এতে সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে উপকূলের নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে নির্দেশ দিয়েছে।
আগামীকাল বুধবার সকালেও কক্সবাজার সাগর উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত অব্যাহত থাকলে সাগর উত্তাল থাকবে। এ কারণে বুধবার সকাল থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।
ইউএনও বলেন, ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে পরীক্ষামূলকভাবে বার আউলিয়া নামে পর্যটকবাহী একটি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়।
ওইদিন ৫১৭ জন পর্যটক নিয়ে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্যে বৈরী আবহাওয়ার কারণে শনি ও রোববার জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এই দুই দিন দ্বীপে দুই শতাধিক পর্যটক আটকা পড়েছিলেন। গতকাল সোমবার ও আজ মঙ্গলবার দুই দিন চলাচলের পর আবারও নৌযান বন্ধ রাখা হয়েছে।
ইউএনও বলেন, গত ৭ দিনে জাহাজটির চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়নি। চলতি মৌসুমে বৈরী আবহাওয়া না থাকলে পর্যটকবাহী জাহাজ চলাচলে কোনো বাধা নেই। এ কারণে পরীক্ষণমূলক চলাচলের অনুমতি পাওয়া এমভি বার আউলিয় নিয়মিত চলাচল করবে। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে সেন্ট মার্টিনে আটকা পড়া পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।
বার আউলিয়া জাহাজের পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার সকালে প্রায় ৪০০ পর্যটক সেন্ট মার্টিন গেছেন। ফিরতি জাহাজে অন্তত পাঁচ শতাধিক পর্যটক ফিরেছেন।

নরসিংদীর পলাশ উপজেলায় একটি পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা চালিয়ে নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৪ লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক সরঞ্জাম লুট করে নিয়েছে একটি দুর্বৃত্ত চক্র। আজ রোববার (২৬ এপ্রিল) ভোরে উপজেলার ঘোড়াশাল এলাকার ভাগদী ২০ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে রোকসানা আক্তার (৯) ও আফসানা আক্তার (৭) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
দেশের ৬১টি জেলায় সংক্রামক রোগ হাম ছড়িয়ে পড়েছে। কেবল পঞ্চগড়, লালমনিরহাট ও রাঙামাটি জেলায় এখনো এ রোগের সংক্রমণ শনাক্ত হয়নি। রাজশাহী বিভাগে চলমান হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি ও ঘাটতি পর্যালোচনার জন্য আয়োজিত বিভাগীয় সমন্বয় সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ে অটোরিকশা চার্জে দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে বাবুল হোসেন (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার সদর উপজেলার ফকদনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে