
ছয় মাস বন্ধ থাকার পর আবারও শুরু হলো টেকনাফ-সেন্ট মার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল। আজ বুধবার সকাল ১০টার দিকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ৫১৭ জন পর্যটক নিয়ে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা করে বার আউলিয়া নামের একটি জাহাজ।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সাগরের আবহাওয়ার ওপর জাহাজ চলাচল নির্ভর করবে। পরিস্থিতি খারাপ হলে চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এই জাহাজ এক সপ্তাহের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এরপর বৈঠকের মাধ্যমে অন্যান্য জাহাজ চলাচল করবে কি না, সিদ্ধান্ত নেওয়া হবে।’
আগামী সাত দিনের অনুমোদন নিয়ে চলাচল শুরু করল জাহাজটি। তবে আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করে জাহাজের সংখ্যা বাড়ানো ও চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ দমদমিয়া জেটিঘাট থেকে জেলা প্রশাসনের একটি প্রতিনিধিদল নিয়ে জাহাজটি পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে।
বার আউলিয়া জাহাজের পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর আজকের পত্রিকাকে বলেন, ‘জাহাজটি পরীক্ষামূলক চালু হয়েছে। তবে ইতিমধ্যে অনলাইনে অনেকেই টিকিট বুকিং করেছেন।’
উল্লেখ্য, টেকনাফ-সেন্ট মার্টিন নৌ-রুটে চলতি বছরের ২০ মার্চ থেকে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এই রুটে ১৬ বছর ধরে পর্যটকবাহী জাহাজ চলাচল করলেও নাফ নদীর বিভিন্ন জায়গায় বালুচর জেগে ওঠে। নাব্যতা-সংকটের কারণে মাঝেমধ্যে জাহাজ আটকানোর ঘটনা ঘটে থাকে।

গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল দত্তবাড়ি এলাকার জাফর শেখের টিনশেড ভাড়াটে শিপর সরদারের ঘরে অভিযান চালায়। সেখান থেকে খুলনা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মমি ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগে
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় একটি ধানখেত থেকে মানুষের শরীর থেকে বিচ্ছিন্ন একটি খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুর খামার চরুয়াটারী এলাকা থেকে পায়ের অংশটি উদ্ধার করা হয়...
৭ মিনিট আগে
দেশে সারের ঘাটতি নেই জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং সার বিতরণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সদস্য আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘সরকার সার উৎপাদন ও আমদানিতে প্রচুর ভর্তুকি দিচ্ছে। সারের সংকট যতটা বাস্তব, তার চেয়ে বেশি রটানো হচ্ছে।’
১১ মিনিট আগে
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পীর আল্লামা সাবির শাহ বলেন, প্রিয় নবীর আগমনে খুশি উদযাপন করা কোরআন ও হাদিস দ্বারা স্বীকৃত। আল্লাহর নেয়ামতপ্রাপ্তিতে আনন্দ তথা ঈদ উদযাপন করতে বলেছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা.) প্রত্যেক সৃষ্টির জন্য নেয়ামত।
৩১ মিনিট আগে