
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে পাচারের জন্য আনা দুই কেজির বেশি ক্রিস্টাল মেথ আইস ফেলে পালিয়েছে পাচারকারী। গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মির্জার জোড়া খাল নামক এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এসব আইস উদ্ধার করে। বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
মহিউদ্দীন আহমেদ বলেন, রাতে নাফ নদীর মির্জার খাল এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচার হয়ে আসার খবরে বিজিবি সতর্ক অবস্থান নেয়। একপর্যায়ে এক ব্যক্তিকে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে নাফ নদীর মির্জার জোড়া খালের দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার নির্দেশ দেন।
তিনি জানান, এ সময় পাচারকারী সঙ্গে থাকা প্লাস্টিকের ছোট একটি ব্যাগ ফেলে ঘন কেওড়াবাগানের ভেতর দিয়ে পালিয়ে যান। পরে ব্যাগটি খুলে ২ কেজি ১০৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। এগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে মজুত রাখা হয়েছে।

বিএনপি নেতা ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটির পুরোটাই ব্যবহৃত হতো ব্যাগ, প্লাস্টিক ও বিভিন্ন পণ্যের গুদাম হিসেবে। আগুনে মুনসুর খান প্লাজা ভবনটির ষষ্ঠ তলার প্রায় সব মালপত্র পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের আরএম প্লাজার ষষ্ঠ ও সপ্তম তলাও।
২ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে ঘটনাস্থল পরিদর্শন করে যত দ্রুত সম্ভব প্রতিবেদন দিতে বলা হয়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লা নগরীর আদর্শ সদর উপজেলার চাপাপুর এলাকায় একটি বেকারিতে শিল্পকারখানায় ব্যবহৃত রং দিয়ে খাদ্যপণ্য তৈরি এবং অন্য প্রতিষ্ঠানের প্যাকেট নকল করে পাউরুটি বাজারজাত করার অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
২ ঘণ্টা আগে