
কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় রশি ছিঁড়ে সাগরে ছিটকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে কক্সবাজার শহরের অদূরে দরিয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, মৃত শৌভিক রায় খুলনার বাসিন্দা। তিনি ৯ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।
জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করার সময় সমুদ্রে পড়ে ওই পর্যটক গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুবক্তগীন মোহাম্মদ সহেল বলেন, আজ দুপুর ২টা ১০ মিনিটে শৌভিককে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সমুদ্রে পড়ে যাওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।
দুর্ঘটনার পর হাসপাতাল প্রাঙ্গণে নিহতের স্বজন ও সফরসঙ্গীদের আহাজারিতে শোকের পরিবেশ সৃষ্টি হয়। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সি স্পোর্টস প্যারাসেইলিং নামের এই প্রতিষ্ঠানে এর আগেও কয়েকবার দুর্ঘটনা ঘটেছে। প্রতিবারই দুর্ঘটনার পর জেলা প্রশাসন প্যারাসেইলিং বন্ধ রাখলেও কিছুদিন পর আবার চালু করা হয়।
এ সময় স্বজনরা কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্যারাসেইলিং কার্যক্রমের নিরাপত্তা মান, সরঞ্জামের সক্ষমতা এবং তদারকি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেন।
এ বিষয়ে অভিযুক্ত সি স্পোর্টস প্যারাসেইলিংয়ের মালিক মোহাম্মদ ফরিদের মুঠোফোনে একাধিকবার কল করলেও সেটি বন্ধ পাওয়া যায়।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের উদ্যোগে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৩১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান মাজেদ।
২ মিনিট আগে
সড়ক দুর্ঘটনায় রাতুলের মৃত্যুর শোক এখনো কাটেনি। স্বজনেরা তখনো হাসপাতালে ছুটছেন রাতুলের ভাই স্বাধীনকে বাঁচানোর আশায়। কিন্তু রাত পেরোতেই এল আরও নির্মম সংবাদ। চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন স্বাধীনও। কয়েক ঘণ্টার ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে রাজশাহীর মোহনপুর উপজেলার সাঁকোয়া মহল্লার একটি
৩ মিনিট আগে
বরিশালের বাবুগঞ্জে ১২ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে করা মামলায় মো. মাসুম বিল্লাহ (২৬) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার প্রায় ৪ মাস পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
৬ মিনিট আগে
রাজধানীর শাহবাগ ও রমনা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬ হাজার ৯৪০ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেপ্তাররা হলেন মো. মানিক মিয়া (৪২), আবুল কাশেম তুষার (৩৬) ও ইয়াছিন আরাফাত (২৭)...
৭ মিনিট আগে