
রাজধানীর শাহবাগ ও রমনা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬ হাজার ৯৪০ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মানিক মিয়া (৪২), আবুল কাশেম তুষার (৩৬) ও ইয়াছিন আরাফাত (২৭)।
আজ শনিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের সদস্যরা গত শুক্রবার রাত ১০টা ৫ মিনিটে শাহবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে মো. মানিক মিয়াকে ৯৪০টি ইয়াবাসহ গ্রেপ্তার করেন।
একই দিন রাত ১১টা ৫০ মিনিটে রমনা থানা এলাকায় আরেকটি অভিযান চালিয়ে আবুল কাশেম তুষার ও ইয়াছিন আরাফাতকে ৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭৮ লাখ টাকা মূল্যের চোরাচালানের বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) বিভিন্ন ক্যাম্পের এই অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন পণ্য
১৩ মিনিট আগে
রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। গ্রেপ্তার পেশাদার মাদক কারবারি কামাল দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।
১৭ মিনিট আগে
মোবাইলে গেম, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার ও মাদকাসক্তি থেকে তরুণ সমাজকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সমাজসেবক মো. আক্তার হোসেন খান। তাঁর নিজ অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন গ্রামের যুবকদের মাঝে ফুটবল
১৭ মিনিট আগে
গোপালগঞ্জে একটি বিদ্যালয়ে এক ছাত্রী ও এক যুবককে গাছের সঙ্গে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ওই ছাত্রী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে বলে দাবি তার পরিবারের। শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতর এমন নির্যাতনের ঘটনার তিন দিন পার হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ...
১ ঘণ্টা আগে