
বরিশালের বাবুগঞ্জে ১২ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে করা মামলায় মো. মাসুম বিল্লাহ (২৬) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার প্রায় ৪ মাস পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাসুম বিল্লাহ নাটোর জেলার সিংড়া উপজেলার চক হিয়াতপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। তিনি বাবুগঞ্জ উপজেলার ‘আল ইকরা দারুল উলুম নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা’র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
মামলার সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মাদ্রাসার হিফজ বিভাগের ১২ বছর বয়সী ওই আবাসিক শিক্ষার্থীকে ঘুম থেকে ডেকে পর্দার আড়ালে নিয়ে যৌন নির্যাতন চালান শিক্ষক মাসুম বিল্লাহ। পরবর্তী সময়ে ভুক্তভোগী শিশুটি বাড়ি ফিরে বিষয়টি তার পরিবারকে জানায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গত ১১ এপ্রিল বাবুগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
মামলার পরপরই পুলিশ ভুক্তভোগী শিশুটিকে পরীক্ষা ও চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠায়। অন্যদিকে ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই অভিযুক্ত শিক্ষক মাসুম বিল্লাহ আত্মগোপনে চলে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে বাবুগঞ্জ থানা-পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে গতকাল শুক্রবার নাটোরের সিংড়া উপজেলার চক হিয়াতপুর এলাকার তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক ঘন ঘন স্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে নাটোর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ শনিবার তাঁকে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।

নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা মো. আয়ুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
২০ মিনিট আগে
সিলেটের হজরত শাহজালালের (র.) মাজারের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করা হবে। গণনায় পাওয়া টাকার ৩৫ শতাংশ মাজারের উন্নয়ন কাজের জন্য নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে রাখা হবে এবং ৬৫ শতাংশ দৈনন্দিন ব্যবস্থাপনা কাজে ব্যয় করা হবে। মাজারের পরিচালনার জন্য ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
১ ঘণ্টা আগে
মোটরসাইকেলটি সুমনের। সুমন নিজেই চালাচ্ছিলেন। আহত রবিউল পেছনে বসা ছিলেন। নতুন বাজার এলাকায় একটি ট্রাক পেছন থেকে তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। তখন তাঁরা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এরপর পথচারীরা তাঁদের দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।
১ ঘণ্টা আগে
রাজধানীর ডেমরায় ২৬ থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ডেমরা থানা-পুলিশ। উদ্ধারের সময় তাঁর ডান হাত ভাঙা, রগ কাটাসহ মুখের বাম পাশে ক্ষত দেখা গেছে। তাঁর পরনে ছিল কালো প্যান্ট ও ধূসর রঙের শার্ট।
১ ঘণ্টা আগে