
কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়াকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে মৌখিক নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ শনিবার (১ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি মৌখিক এই নির্দেশ দেন।
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিক মনসুর আলম স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে জানান, চকরিয়া থানার ওসির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং হত্যা মামলার অভিযোগ রয়েছে। এছাড়া, একজন সাংবাদিককে তুলে নিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগও উত্থাপন করেন তিনি। ওসিকে অপসারণের দাবিতে স্থানীয়দের মানববন্ধন ও ঝাড়ু মিছিলের ঘটনাও তুলে ধরেন তিনি।
অভিযোগ শোনার পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে ফোন করে ২৪ ঘণ্টার মধ্যে ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেন।
মতবিনিময় সভায় সশস্ত্র বাহিনী, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ, কারা অধিদপ্তর, আনসার, ইমিগ্রেশন ও পাসপোর্ট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কক্সবাজার জেলার দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও খবর পড়ুন:

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজের প্রায় ৩৫ ঘণ্টা পর মো. রাকিবের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো সন্ধান মেলেনি বিজিবি সদস্য আমজাদের। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার দুপুরের দিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় একটি চর থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ সেকেন্ড আগে
বরিশালের মুলাদীতে জুয়া খেলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে ঝগড়া ও মারধরের অভিযোগের পর কীটনাশক পান করে তাসমিয়া নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনায় স্বামী নাঈম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি বাজার জামে মসজিদের ইমামের বিরুদ্ধে জুমার খুতবায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। তবে ইমামের দাবি, ইসলামি রাষ্ট্রব্যবস্থায় রাষ্ট্রপ্রধানের দায়িত্ব-কর্তব্য নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি উদাহরণস্বরূপ তারেক রহমানের নাম বলেছেন।
১৩ মিনিট আগে
মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত ২টি বোটসহ জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন মো. শাহদাত হোসেন (৪০), মো. ফোরকান (৪৭), মো. হারুন অর রশিদ বাবুল (৪২), মো. আরিফ (২৫) ও জামসেদ (৩২)।
১৫ মিনিট আগে