
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড। দুবাইয়ে পরশু হতে যাওয়া ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। এই ম্যাচের আগে দুশ্চিন্তা দেখা গেছে ভারতীয় দলে।
হাইব্রিড মডেলে চলমান চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলো ভারত খেলছে দুবাইয়ে। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানা গেছে, নিউজিল্যান্ড ম্যাচ সামনে রেখে পরশু দুবাইয়ে ব্যাটিং অনুশীলন করেননি রোহিত শর্মা। ভারতীয় অধিনায়ক এমনকি থ্রো অনুশীলনও করেননি। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কৌশলগত ব্যাপারে আলাপ-আলোচনায় সময় বেশি দিয়েছেন রোহিত। যদিও রোহিত পরে দৌড়েছেন। তাতে অবশ্য চোট তেমন একটা গুরুতর নাও মনে হতে পারে। তবে শোনা যাচ্ছে, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে।
রোহিত যদি নিউজিল্যান্ডের বিপক্ষে না খেলেন, সেক্ষেত্রে ভারতকে নেতৃত্ব দিতে পারেন শুবমান গিল। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে গিল ভারতের সহ-অধিনায়ক হিসেবে খেলছেন। সেক্ষেত্রে কিউইদের বিপক্ষে একাদশে ঋষভ পন্তকে দেখা যেতে পারে। বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে খেলেছেন লোকেশ রাহুল। পন্ত সবশেষ ওয়ানডে খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে গত বছরের আগস্টে।
ওয়ানডেতে দারুণ ছন্দে আছেন গিল। সবশেষ পাঁচ ইনিংসের মধ্যে চারটিতে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন, যার মধ্যে দুবাইয়ে গত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। গিল আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ ম্যাচে অধিনায়কত্ব করেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে গত বছরের জুলাইয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ভারত খেলেছে গিলের নেতৃত্বে।
নিউজিল্যান্ডের বিপক্ষে অনুশীলনের আগে থেকেই রোহিতের চোটের সমস্যা রয়েছে। দুবাইয়ে এ সপ্তাহের রোববার পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন ভারতীয় এই ব্যাটার।

আর্জেন্টিনার সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক শেষ হয়েছে ১১ দিন আগে। ৩১ আগস্ট সামাজিক মাধ্যমে এক ঘোষণায় অবসরের ঘোষণা দেন তিনি। কিন্তু যে আর্জেন্টিনার জার্সিতে ২১ বছর খেলেছেন, ভক্ত-সমর্থকদের মনে রাখার মতো অসংখ্য মুহূর্ত উপহার দিয়েছেন , তাঁর জন্য আলাদা কিছু করার পরিকল্পনা করতেই পারে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোস
৯ মিনিট আগে
সৌদি প্রো লিগে আল হিলালের সঙ্গে শীর্ষস্থান দখলের লড়াইয়ে থাকলেও দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন আল নাসরের কিংবদন্তি ফাহাদ আল হারিফি। বিশেষ করে মাঝমাঠে দুর্বলতা, শৃঙ্খলার ঘাটতি ও খেলোয়াড়দের আত্মতুষ্টি নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন তিনি।
১ ঘণ্টা আগে
ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে বেশি দিন বাকি নেই। তবে সিরিজ শুরুর আগমুহূর্তে দুই দল চিন্তায় পড়ে গেছে। ম্যাচ মাঠে না গড়ানোর গুঞ্জন শোনা যাচ্ছে। দিল্লিতে এক সম্মেলনের কারণেই মূলত দুই দলের সিরিজ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার কোচিং স্টাফে আট বছরের পথচলার ইতি টানতে যাচ্ছেন ওয়াল্টার স্যামুয়েল। লিওনেল স্কালোনির দীর্ঘদিনের সহকারী হিসেবে দলের সাফল্যের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাবেক এই ডিফেন্ডার আর নতুন চুক্তি করবেন না।
২ ঘণ্টা আগে