
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরের পাশে গহিন পাহাড়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সশস্ত্র ট্রেনিং সেন্টারের সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পাহাড়ের এই আস্তানায় অভিযান চালিয়ে র্যাব আরসার কমান্ডারসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় ২২টি আগ্নেয়াস্ত্র, শতাধিক রাউন্ড গুলি, চারটি মাইন ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। তারা বিভিন্ন সময় রোহিঙ্গা আশ্রয়শিবিরে নাশকতা ও সন্ত্রাসী হামলা চালায়।
আজ বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত জেলার উখিয়া উপজেলার কুতুপালং ২০ নম্বর ক্যাম্পের অদূরে লাল পাহাড় এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাবের দাবি, গহিন পাহাড়ে আস্তানা গড়ে আরসার সন্ত্রাসীরা সশস্ত্র ট্রেনিং নেয়। এরপর পার্শ্ববর্তী রোহিঙ্গা আশ্রয়শিবিরে নাশকতা ও সন্ত্রাসী হামলা চালায়। ক্যাম্পে আবারও বড় ধরনের নাশকতার পরিকল্পনা থেকে আরসা এই ঘাঁটি গড়ে তুলেছিল।
গ্রেপ্তারকৃতরা হলেন আরসার গান কমান্ডার মো. ওসমান, ইমাম হোসেন ও নেছার হোসেন। তারা উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।
লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ‘উখিয়ার ২০ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্পের অদূরে মিয়ানমারের রাখাইন রাজ্যের সশস্ত্র গোষ্ঠী আরসার একটি আস্তানা গড়ে তোলার খবর পায় র্যাবের গোয়েন্দা টিম। সেখানে বসেই আরসার সন্ত্রাসীরা রোহিঙ্গা ক্যাম্পে বড় ধরনের নাশকতা ও সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করে আসছে। এর সূত্র ধরেই র্যাবের একাধিক টিম গতকাল বুধবার গভীর রাত থেকে ওই আস্তানার খোঁজে পাহাড়ি এলাকায় অভিযান শুরু করে।’
সাজ্জাদ হোসেন আরও বলেন, ‘আজ বৃহস্পতিবার ভোরে র্যাবের একাধিক টিম লাল পাহাড়ের আরসার আস্তানা নিশ্চিত হয়ে ঘিরে ফেলে এবং তল্লাশি শুরু করে। দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এই আস্তানা থেকে ২২টি আগ্নেয়াস্ত্র, শতাধিক রাউন্ড গুলি, চারটি মাইন ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে। এ সময় মো. ওসমান নামে আরসার এক কমান্ডারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।’
র্যাবের অধিনায়ক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে আরসার কমান্ডার ওসমান জানিয়েছে, দীর্ঘদিন ধরে সে মিয়ানমার সেনাবাহিনীর সোর্স হিসেবে কাজ করেছে। পরে ২০১৭ সালে আরসায় যোগ দেন। বেশকিছু দিন ধরে লাল পাহাড়ে আস্তানা গড়ে তুলে। এখানেই তারা তাদের আর্মস গ্রুপের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হতো বলে জানিয়েছে।
র্যাবের এই অধিনায়ক বলেন, আরসা প্রধান আতাউল্লাহ জুনুনীর নির্দেশে ক্যাম্পে গড়ে তোলে ১২টি সশস্ত্র গ্রুপ। এই গ্রুপগুলো ক্যাম্পে খুনখারাবি ও নাশকতা চালিয়ে আসছে। এ ব্যাপারে উখিয়া থানায় মামলা হয়েছে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
২১ মিনিট আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
১ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে