
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় টমটমের (থ্রি হুইলার) চালকসহ দুজন নিহত হয়েছেন। তাঁরা অনুষ্ঠান শেষে টমটমে করে অনুষ্ঠান সাজসজ্জার (ডেকোরেশন) জিনিসপত্র নিয়ে ফিরছিলেন।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা এলাকায় আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পেকুয়া উপজেলার দক্ষিণ মেহের নামা বাজারপাড়ার হারুন আর রশিদের ছেলে মোহাম্মদ রুবেল (৪০) ও একই উপজেলার সদর ইউনিয়নের ছিরাদিয়া গ্রামের মহিউদ্দিনের ছেলে সেলিম উদ্দিন (২৬)। তাঁরা ডেকোরেশনের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোনাখালী থেকে একটি অনুষ্ঠান শেষে ডেকোরেশনের মালামাল টমটমে করে পেকুয়ায় নিয়ে যাচ্ছিলেন রুবেল ও সেলিম। গাড়িটি কোনাখালীর মরংঘোনা রাস্তার মাথায় পৌঁছলে মহেশখালী থেকে আসা একটি ট্রাক্টর সেটিকে পেছন থেকে ধাক্কায় দেয়। এতে টমটমটি খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। এ সময় টমটমে থাকা রুবেল ও সেলিম ঘটনাস্থলেই প্রাণ হারান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রাক্টরের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। টমটম খাদে পড়ে যায়। পিকআপ ভ্যানি পেকুয়া থানা-পুলিশের হেফাজতে রয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহীর মোহনপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও চারজন। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলার খাড়ইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো. মিন্টু মিয়া দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়ে সৌদি আরবের সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার খড়মপুরের একটি মাজার প্রাঙ্গণে এ আয়োজনের পর তিনি সৌদি আরবের জার্সি গায়ে দিয়ে আনন্দ মিছিল করেন।
১৮ মিনিট আগে
পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা আঞ্চলিক সড়কের দেবীপুর এলাকায় মালবাহী ট্রাক পার হওয়ার সময় একটি বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। এতে মঠবাড়িয়া ও পার্শ্ববর্তী বরগুনার সঙ্গে পিরোজপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
৪৪ মিনিট আগে