
নেত্রকোনা শহরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে শহরের মোক্তারপাড়া এলাকায় মগড়া নদীর সেতুর পাশে জুলাই স্মৃতিস্তম্ভটিতে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। বুধবার সেই ঘটনার ২৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিও ক্লিপে দেখা যায়, রাতের আঁধারে স্মৃতিস্তম্ভটিতে আগুন দেওয়ার পর তিন যুবক স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নেমে যান। এ সময় তাঁদের ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ও ‘জয়বাংলা স্লোগান’ দিতে শোনা যায়।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ও জেলা সদরের বাসিন্দা ফাহিম রহমান খান পাঠান বলেন, ‘আগামী কিছুদিনের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা কমিটি গঠন হবে। ওই কমিটিতে পদ-পদবি পাওয়ার জন্য অ্যাকটিভিটি দেখাতে একটি উপজেলার নেতা-কর্মীরা এ কাণ্ড করেছে বলে জানতে পেরেছি। আমরা বিস্তারিত খোঁজখবর নিচ্ছি। এ বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে আমার কথা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।’
তিনি আরও বলেন, ‘জুলাই স্মৃতিস্তম্ভ জুলাই বিপ্লবীদের কাছে আবেগের একটি জায়গা। আমি এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছি। নিষিদ্ধ ছাত্রলীগ এসব করে আতঙ্ক ছড়িয়ে বর্তমান স্থিতিশীল পরিস্থিতি নষ্ট করতে চাইছে। তবে এসব কিছু করে কোনো লাভ হবে না। আমরা সতর্ক রয়েছি।’
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, পুলিশ সুপার তরিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কেরোসিন দিয়ে আগুন লাগালেও স্মৃতিস্তম্ভটি স্টিলের তৈরি হওয়ায় তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। আগুন দেওয়ার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ।

গাইবান্ধায় রেলওয়ের জায়গা থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার (১০ জুন) গাইবান্ধা শহরের রেলস্টোশন থেকে ২ নম্বর রেলগেট পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালায় রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ।
৭ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাসে আগুন দেওয়ার ঘটনার পর উপজেলায় সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকাগামী যাত্রীদের ৪০ কিলোমিটার পাড়ি দিয়ে কুড়িগ্রাম জেলা সদরে গিয়ে বাস ধরতে হচ্ছে। ঘটনায় ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে মামলা হয়েছে।
২১ মিনিট আগে
বরিশালের হিজলায় উদ্বোধনের চার মাসের মাথায় মৌলভীর হাট লঞ্চঘাট প্রকল্পের সড়কে ধস এবং জেটির অনেক অংশ দেবে গেছে। পাইলিং না করা, নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ নির্মাণকাজে অনিয়মের কারণে ২৫ লাখ টাকার এই প্রকল্পের এমন বেহাল দশা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।
২৬ মিনিট আগে
কিশোরগঞ্জ সদর উপজেলার পাড়াপনন্দ এলাকায় সাগরিকা এক্সপ্রেস বাসে অভিযান চালিয়ে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই ভাই ও তাঁদের দুই স্ত্রীকে গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ টাকা।
৩০ মিনিট আগে