কুতুবদিয়া উপকূলীয় এলাকায় এবার সমুদ্রের পানির বদলে ভূগর্ভস্থ পানি দিয়ে লবণ উৎপাদন করছেন চাষিরা। গত বছর থেকে মাটির নিচে ১৮০ থেকে ২০০ ফুট গভীরে পাইপ বসিয়ে ডিজেল ইঞ্জিন চালিত অগভীর নলকূপ দিয়ে পানি উত্তোলন করে লবণ উৎপাদন করা হচ্ছে। সমুদ্রের পানির চেয়ে এই ভূগর্ভস্থ পানিতে বেশি লবণ উৎপাদিত হচ্ছে বলে জানিয়েছেন চাষিরা।
লেমশীখালী ইউনিয়নের আফাজ উদ্দিন সিকদারপাড়ার লবণচাষি শফি আলম বলেন, ‘নলকূপের পানি দিয়ে বেশি লবণ উৎপাদিত হচ্ছে। জ্বালানি তেলের ব্যয় বেশি হলেও লবণ উৎপাদন পর্যাপ্ত হচ্ছে। তাই এ পদ্ধতিই লবণ উৎপাদন করছি।’
একই এলাকার লবণচাষি মোহাম্মদ তারেক বলেন, ‘সাগরের পানি দিয়ে যেখানে প্রতি কানিতে (প্রায় এক বিঘা) ৩০০ মণ লবণ উৎপাদন হতো, সেখানে নলকূপের পানি দিয়ে লবণ উৎপাদিত হচ্ছে ৪০০ মণ। আর শীত মৌসুমে লবণ উৎপাদনের জন্য নলকূপের পানিই বেশি উপযোগী। এ সময় নলকূপের পানিতে লবণাক্তের পরিমাণ বেশি থাকে। ফলে চার দিনের মধ্যে লবণ উৎপাদন করা সম্ভব হচ্ছে।’
এ বিষয়ে লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোছাইন আজকের পত্রিকাকে জানান, নলকূপের পানি দিয়ে লবণ উৎপাদন বেশি হওয়ায় লবণচাষিরা এ পদ্ধতিতে ঝুঁকছেন। গত বছর নলকূপের পানি দিয়ে লবণ উৎপাদন বেশি হয়েছে। এ জন্য চলতি বছর এ পদ্ধতিতে বেশির ভাগ চাষি লবণ উৎপাদন করছেন। শুধু তাই নয়, চলতি মৌসুমে লবণের ভালো বাজারদর থাকায় খুশি চাষিরা।
চেয়ারম্যান আরও বলেন, নলকূপের পানি দিয়ে লবণ উৎপাদনে ব্যয় হচ্ছে বেশি। তাই নলকূপের পানি দিয়ে লবণ উৎপাদনে ব্যয় কমাতে সরকারের প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
চলতি বছর কুতুবদিয়ায় প্রায় ১৫০ একর জমিতে নলকূপের পানি দিয়ে লবণ উৎপাদন করা হচ্ছে বলে জানান বিসিক কক্সবাজার কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা মনজুর আলম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘লবণ উৎপাদনও হচ্ছে বেশি। তবে, এতে ব্যয় বৃদ্ধি পাচ্ছে। তাই ব্যয় কমানোর জন্য লবণচাষিদের সোলার দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে সরকার।’

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালীগাঁও এলাকার বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় বিএনপির সাবেক নেতা সিরাজুল ইসলাম মারা গেছেন। রোববার সন্ধ্যায় উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সোমবার জোহরের নামাজের পর রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হবে।
১৪ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে কলেজ শাখা ছাত্রদলের এক সদস্যকে তুলে নিয়ে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের কয়েকজন নেতার বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতনের শিকার মেহেদী হাসান ফারুক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
১৯ মিনিট আগে
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠানে পিএবি সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক আবদুল মোনাফ দুই দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। রোববার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
২১ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুরে চাঁদ উদ্যান হাউজিংয়ে বাড়ি ভেঙে জমি দখলচেষ্টার ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আগেও ছিনতাই ও মারামারির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২৪ মিনিট আগে