
রাজধানীর মোহাম্মদপুরে চাঁদ উদ্যান হাউজিংয়ে বাড়ি ভেঙে জমি দখলচেষ্টার ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আগেও ছিনতাই ও মারামারির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেেন মো. লিমন ও মনোয়ার হোসেন সাদ্দাম। গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
লিমন নড়াইলের লোহাগড়া থানার কুমড়ি গ্রামের আজিজুর রহমানের ছেলে। তিনি বর্তমানে মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যানের ২৯ নম্বর বাসায় থাকেন। আর সাদ্দাম তোবারক হোসেনের ছেলে। তিনি মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকায় বজলু করিমের বাড়িতে ভাড়া থাকেন।
আজ রোববার সন্ধ্যায় এসব তথ্য জানান মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম।
এর আগে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে চাঁদ উদ্যান হাউজিং এলাকায় জমি দখলকে কেন্দ্র করে একটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনার একটি সিসিটিভি ক্যামেরার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, শতাধিক মানুষ কার্যালয়ে ঢুকে একটি কক্ষের তালা ভেঙে বিভিন্ন মালপত্র নিয়ে যাচ্ছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, চাঁদ উদ্যানে জমি দখলচেষ্টার ঘটনায় আনোয়ার হোসেন রিপন নামের এক ব্যক্তি বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেন।
পুলিশের তথ্যমতে, মামলার পর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়। এরই ধারাবাহিকতায় লিমন ও সাদ্দামকে গ্রেপ্তার করা হয়।
ওসি আব্দুল হালিম বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে এর আগে ছিনতাই ও মারামারির মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁরা চুক্তিতে ছিনতাই ও জমি দখলের কাজে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন।
চাঁদ উদ্যানের জমি দখলের ঘটনায় করা মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালীগাঁও এলাকার বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় বিএনপির সাবেক নেতা সিরাজুল ইসলাম মারা গেছেন। রোববার সন্ধ্যায় উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সোমবার জোহরের নামাজের পর রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হবে।
৫ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে কলেজ শাখা ছাত্রদলের এক সদস্যকে তুলে নিয়ে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের কয়েকজন নেতার বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতনের শিকার মেহেদী হাসান ফারুক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
১০ মিনিট আগে
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠানে পিএবি সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক আবদুল মোনাফ দুই দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। রোববার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
১২ মিনিট আগে
খাগড়াছড়ির গুইমারায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে খিল্যু মারমা (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী।
২০ মিনিট আগে