কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবনিয়ার সেগুনবাগিচা গ্রামে এ ঘটনা ঘটে। হত্যায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ জসিম উদ্দিন (৪৫)। তিনি উপজেলার মাঝেরঘোনা এলাকার নুর আহমদের ছেলে। তিনি পরিবার নিয়ে সেগুনবাগিচা গ্রামের পাহাড়ে বসবাস করতেন।
হত্যার ঘটনায় আটক ব্যক্তিরা হলেন শিলখালী ইউনিয়নের জারুলবনিয়ার সাপেরগাড়া গ্রামের জকিরুল ইসলাম (৫৪) ও মনছুর আলম (৪৫)।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে জসিম উদ্দিনকে ঘরে ঢুকে কোপানো হয়েছে। জসিমকে কোপানোর সময় তাঁর স্ত্রী সেলিনা আক্তার দৌড়ে পালিয়ে পাশের একটি বাড়িতে ঢুকে জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁর জ্ঞান ফেরার পর স্বামীকে কোপানোর বিষয়টি প্রতিবেশীদের জানান। পরে ঘরে গিয়ে মেঝেতে রক্তাক্ত লাশ দেখতে পান প্রতিবেশীরা।
নিহত জসিমের স্ত্রী সেলিনা আকতার জানান, রাত দেড়টার দিকে হঠাৎ ঘরের বাহিরে মোরগের ডাক শুনতে পান তাঁর স্বামী। মোরগ চুরির আশঙ্কা করে বাহিরে যান জসিম। দরজা খোলার সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে ৫-৮ জন লোক তাঁর স্বামীকে কুপিয়ে হত্যা করে। মোরগ হত্যাকারীরাই এনেছিল বলে ধারণা করা হচ্ছে।
সেলিনা আকতার আরও জানান, তাঁর ছেলে মালয়েশিয়াপ্রবাসী। স্থানীয় এক তরুণীর সঙ্গে তাঁর ছেলের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই তরুণী উধাও হয়ে যায়। এ ঘটনার পর তরুণীর পরিবার তাঁদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন। এর জেরে তাঁর স্বামীকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন সেলিনা আক্তার।
এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা বলেন, এ হত্যাকাণ্ডের পর জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। লাশটি উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে