
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে অগ্নিকাণ্ডে বিচ ভ্যালি এবং কিংশুক নামের দুটি ইকো রিসোর্ট পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে এই ঘটনা ঘটে। সাইরী ইকো রিসোর্টের রিসেপশনে মাল্টি প্লাগের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
স্থানীয় পর্যটন ব্যবসায়ী আবদুল মালেক আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দ্বীপের স্থানীয় বাসিন্দা, পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আবদুল মালেক আরও বলেন, বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কাঠ ও বাঁশ দিয়ে তৈরি বিচ ভ্যালি রিসোর্ট মুহূর্তেই পুড়ে যায়। পরে আগুন পাশের কিংশুক ইকো রিসোর্টে ছড়িয়ে পড়লে সেটিও সম্পূর্ণ পুড়ে যায়।’
কিংশুক ইকো রিসোর্টের মালিক সরওয়ার আহমেদ বলেন, তিলে তিলে গড়ে তোলা স্বপ্নের প্রতিষ্ঠানটি মুহূর্তেই পুড়ে শেষ হয়ে গেল।

স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস ঘটনাটি তদন্ত করছে বলে জানান সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান। তিনি বলেন, এই অগ্নিকাণ্ডের কারণে পর্যটনশিল্পে প্রভাব পড়তে পারে। ক্ষতিগ্রস্ত রিসোর্ট মালিকেরা প্রশাসনের কাছে দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক গেটের বিপরীত পাশের ফুটপাত থেকে একদিন বয়সী অজ্ঞাতনামা এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে শাহবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
৪ মিনিট আগে
সাতক্ষীরার শ্যামনগরে বৃদ্ধ মাকে মারধর করে দাঁত ভেঙে ফেলার অভিযোগ উঠেছে এক মাদ্রাসাশিক্ষক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় ছেলে ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ রোববার (২৮ জুন) মামলাটি করা হয়। মামলার বাদী আনোয়ারা বেগম (৭২) শ্যামনগরের কলবাড়ী গ্রামের মৃত নজরুল ইসলাম গাজীর স্ত্রী।
৬ মিনিট আগে
চট্টগ্রাম নগরের জাকির হোসেন রোডে মাটির নিচে থাকা গ্যাসের পাইপলাইনে লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৮ জুন) বেলা ১টার দিকে এ ঘটনার পর ওই সড়ক ব্যবহারকারী পথচারীসহ আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
১০ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকা থেকে পল্লি হোমিও চিকিৎসক ডা. কামাল উদ্দিনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় পুলিশ অভিযান ও তদন্ত শুরুর কথা জানিয়েছে।
১৩ মিনিট আগে