
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জুম্মাপাড়া এলাকা থেকে পল্লি হোমিও চিকিৎসক ডা. কামাল উদ্দিন (৬৫) নামের এক ব্যক্তিকে অস্ত্রের মুখে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। বিকেল ৩টার দিকে তথ্যটি নিশ্চিত করেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আবু সাঈদ।
ডা. কামাল উদ্দিন টেকনাফের বাহারছড়া নোয়াখালীপাড়া জুম্মাপাড়া এলাকার মৃত মকবুল আহমদের ছেলে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আবু সাঈদ বলেন, দিনদুপুরে পাহাড় থেকে কয়েকজন সন্ত্রাসী অস্ত্রের মুখে নিজ বাড়ি থেকে এক পল্লি চিকিৎসককে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করা হচ্ছে এবং উদ্ধারের জন্য কাজ চলছে।
স্থানীয়দের ভাষ্য, আজ দুপুর ১টার দিকে একদল সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী পাহাড় থেকে নেমে ডা. কামাল উদ্দিনের বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
নোয়াখালীয়া পাড়া এলাকার ইউপি সদস্য ইলিয়াস বলেন, “আমরা নিজেরাও আতঙ্কের মধ্যে রয়েছি। দিনদুপুরে একজন মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাচ্ছে।”
অপহৃতের ছেলে ইমতিয়াজ বলেন, “দিন দিন অপহরণের ঘটনা বেড়েই চলছে। প্রশাসন চাইলে সব বন্ধ হবে। আমার বাবাকে সুস্থভাবে যেন উদ্ধার করা হয়। আমরা অনেক ভয়ে আছি।”
স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, “দুপুরে এলাকার মানুষ ভয়ে নামাজ পড়তে মসজিদে পর্যন্ত যাননি। আমরা অনেক আতঙ্কের মধ্যে রয়েছি। আমাদের ভবিষ্যৎ কী, আমাদের কে বাঁচান,” স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের উদ্দেশে এলাকার মানুষের এ দাবি জানান তিনি।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্বজনরা দ্রুত ডা. কামাল উদ্দিনকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি বহুদিনের কিন্তু সেতু হয় না। বর্ষাকালে নদীতে পানি বাড়লে ঝুঁকিও বাড়ে, ঘটে দুর্ঘটনা। নিরাপদ পারাপার করতে নদীর আড়াআড়ি রশি টানিয়ে নৌকা পাড় হতে হয়। নাটোরের গুরুদাসপুরে গুমানী নদীতে এভাবেই দীর্ঘদিন ধরে খেয়া পারাপার হতে হচ্ছে তিন জেলার সাত গ্রামের মানুষের।
২ মিনিট আগে
নীলফামারীর কিশোরগঞ্জে জুয়াড়িসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৮ জুন) গভীর রাতে পৃথক স্থান হতে তাঁদের গ্রেপ্তার করে কিশোরগঞ্জ থানা-পুলিশ। রোববার (২৮ জুন) গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৫ মিনিট আগে
শিক্ষাছুটির মেয়াদ শেষ হওয়ার পরও নির্ধারিত সময়ের মধ্যে কর্মস্থলে যোগদান না করায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বিভিন্ন বিভাগের ১৭ জন শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার...
৭ মিনিট আগে
বাংলাদেশ সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) মাসব্যাপী বৃক্ষরোপণ ও ক্লিন ক্যাম্পাস কর্মসূচি হাতে নিয়েছে। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান।
৯ মিনিট আগে