Ajker Patrika

নকআউটে কে কার মুখোমুখি, দেখে নিন

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৮ জুন ২০২৬, ১০: ৫৫
নকআউটে কে কার মুখোমুখি, দেখে নিন
আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে। ছবি: এএফপি

শেষ হয়েছে বিশ্বকাপের গ্রুপ পর্বের মাঠের লড়াই। এবার শুরু হচ্ছে আসল রোমাঞ্চ। ৪৮ দলের গ্রুপ পর্বের বৈতরণী পার হয়ে চূড়ান্ত হয়ে গেছে শেষ বত্রিশের সমীকরণ। এখন আর কোনো ভুল করার সুযোগ নেই—হারলেই বিদায়, আর জিতলে মিলবে শেষ ষোলোর টিকিট।

এবারের শেষ বত্রিশের সূচিতে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে বেশ কয়েকটি হাইভোল্টেজ ম্যাচ। যার মধ্যে সবচেয়ে বেশি নজর থাকবে লাতিন পরাশক্তি ব্রাজিল ও এশিয়ান জায়ান্ট জাপানের মধ্যকার দ্বৈরথটিতে। এ ছাড়া ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল মুখোমুখি হবে লুকা মদরিচের ক্রোয়েশিয়ার। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে কেপ ভার্দের বিপক্ষে এবং ফ্রান্সের পরীক্ষা নেবে লড়াকু সুইডেন।

শেষ বত্রিশের সূচি
তারিখম্যাচসময়ভেন্যু
২৮ জুনদক্ষিণ আফ্রিকা-কানাডারাত ১ টালস অ্যাঞ্জেলেস
২৯ জুনব্রাজিল-জাপানরাত ১১ টাহিউস্টন
২৯ জুনজার্মানি-প্যারাগুয়েরাত ২ টা ৩০বোস্টন
৩০ জুননেদারল্যান্ডস-মরক্কোসকাল ৭ টাগুয়াদালাহারা
৩০ জুনআইভরি কোস্ট-নরওয়েরাত ১১ টাডালাস
৩০ জুনফ্রান্স-সুইডেনরাত ৩ টানিউ জার্সি
১ জুলাইমেক্সিকো-ইকুয়েডরসকাল ৭ টামেক্সিকো সিটি
১ জুলাইইংল্যান্ড-ডিআর কঙ্গোরাত ১০ টাআটলান্টা
১ জুলাইবেলজিয়াম-সেনেগালরাত ২ টাসিয়াটল
২ জুলাইযুক্তরাষ্ট্র-বসনিয়াসকাল ৬ টাসান ফ্রান্সিসকো
২ জুলাইস্পেন-অস্ট্রিয়ারাত ১ টালস অ্যাঞ্জেলেস
৩ জুলাইপর্তুগাল-ক্রোয়েশিয়াভোর ৫ টাটরন্টো
৩ জুলাইসুইজারল্যান্ড-আলজেরিয়াসকাল ৯ টাভ্যাঙ্কুভার
৩ জুলাইঅস্ট্রেলিয়া-মিসররাত ১২ টাডালাস
৪ জুলাইআর্জেন্টিনা-কেপ ভার্দেভোর ৪ টামায়ামি
৪ জুলাইকলম্বিয়া-ঘানাসকাল ৭ টা ৩০কানসাস সিটি
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত