
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি দখল করে গড়ে তোলা ঝুপড়ি দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নানের সভাপতিত্বে জেলা আইনশৃঙ্খলা কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ছাড়াও সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, শাহজাহান চৌধুরী, আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে কক্সবাজার সমুদ্রসৈকতের সব অবৈধ স্থাপনা ও ঝুপড়ি দোকান উচ্ছেদ করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
কক্সবাজার একটি আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমুদ্রসৈকতকে একটি শৃঙ্খলার মধ্যে আনতে হবে এবং এই সৈকতকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কাজেই, এখানে কোনো ধরনের ঝুপড়ি-পলিথিন দোকান থাকতে পারবে না।
পর্যটনশিল্পের উন্নয়নে সরকারের পরিকল্পনা ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পর্যটকদের জন্য দৃষ্টিকটু বা অসুবিধাজনক কোনো পরিস্থিতি সৈকতে রাখা হবে না। এ ছাড়া কক্সবাজার শহরকে যানজটমুক্ত করতে টমটমের লাইসেন্স আর দেওয়া হবে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, সম্প্রতি কক্সবাজার সৈকতের সুগন্ধা, কলাতলী ও মেরিন ড্রাইভের বিভিন্ন এলাকায় বালিয়াড়ি দখল করে বিভিন্ন ধরনের দোকানপাট এবং স্থাপনা গড়ে তোলার অভিযোগ রয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত ৮৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)। পুলিশের বিভিন্ন ইউনিটের পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ সেকেন্ড আগে
বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজি চালিত অটোরিকশা চালককের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কামালপুর ইউনিয়নের কৈখালি বিল থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর অটোরিকশাটিরও কোনো সন্ধান মিলছে না।
৯ মিনিট আগে
গাজীপুরের কাপাসিয়ার সাবেক সেনা সদস্য মোহাম্মদ ফারুক হোসেন (৪৫) নিখোঁজের এক সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি। নিখোঁজের পর থেকেই স্বামীর সন্ধানে যাত্রাবাড়ী থানার সামনে সন্তানকে নিয়ে অবস্থান করছেন স্ত্রী আরিফা সুলতানা।
১১ মিনিট আগে
পালানোর চেষ্টা করলে কবজিকাটা আনোয়ার গ্রুপের অন্যতম সদস্য, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার কবির ওরফে ধ্বংস কবির (৩৮) এবং তার সহযোগী আব্দুর রহমানকে (৩৫) দুটি চাপাতিসহ গ্রেপ্তার করা হয়।
৩৯ মিনিট আগে