কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত থেকে ১ কেজি ৬২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার সকালে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবি কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, মিয়ানমার থেকে ক্রিস্টাল মেথ আইসের একটি চালান বাংলাদেশে ঢুকছে এই সংবাদের ভিত্তিতে বিজিবির বালুখালী বিওপির একটি চৌকস দল অভিযানে যায়। একপর্যায়ে কতিপয় মাদক পাচারকারী সীমান্ত দিয়ে পায়ে হেঁটে আসার সময় বিজিবির টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে।
এ সময় তারা একটি পলিথিন ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা পলিথিনের ব্যাগটি তল্লাশি করে ক্রিস্টাল মেথ আইসগুলো জব্দ করে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

বিএনপি নেতা ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটির পুরোটাই ব্যবহৃত হতো ব্যাগ, প্লাস্টিক ও বিভিন্ন পণ্যের গুদাম হিসেবে। আগুনে মুনসুর খান প্লাজা ভবনটির ষষ্ঠ তলার প্রায় সব মালপত্র পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের আরএম প্লাজার ষষ্ঠ ও সপ্তম তলাও।
২ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে ঘটনাস্থল পরিদর্শন করে যত দ্রুত সম্ভব প্রতিবেদন দিতে বলা হয়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লা নগরীর আদর্শ সদর উপজেলার চাপাপুর এলাকায় একটি বেকারিতে শিল্পকারখানায় ব্যবহৃত রং দিয়ে খাদ্যপণ্য তৈরি এবং অন্য প্রতিষ্ঠানের প্যাকেট নকল করে পাউরুটি বাজারজাত করার অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
২ ঘণ্টা আগে