
কক্সবাজারের টেকনাফ পৌরসভায় আবদুল্লাহ ম্যানশন নামের ভাড়া বাসায় অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসরত ১৩ জন রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দাতা দুজনকে আটক করেছে র্যাব-১৫।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (লথ অ্যান্ড মিডিয়া) আ ম ফারুক। তিনি জানান, অপহরণ, খুন, ডাকাতি প্রতিরোধ ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে সোমবার রাতে র্যাব-১৫, সিপিসি-১-এর (টেকনাফ ক্যাম্প) একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানে টেকনাফ পৌরসভার কে কে পাড়ার আব্দুল্লাহ ম্যানশন থেকে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী ১৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়। এ সময় তাদের আশ্রয়দাতা বাড়ির মালিক ও কেয়ারটেকারকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, রোহিঙ্গাদের অবৈধভাবে ক্যাম্পের বাইরে বসবাসের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হচ্ছে। সমাজের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটপাতে দোকান বসানো ও চাঁদা তোলাকে কেন্দ্র করে নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে.এম. চঞ্চল ও তার অনুসারীদের সঙ্গে ঢাকা কলেজ ছাত্রদলের নেতা কর্মীদের প্রথমে বাগ্বিতণ্ডা হয়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
৩ মিনিট আগে
নিয়মে রয়েছে, উপাচার্য (ভিসি) হতে ১০ বছরের শিক্ষকতাসহ ২০ বছরের প্রশাসনিক অভিজ্ঞতা থাকতে হবে, কিন্তু সেই অভিজ্ঞতা নেই মো. শরীফ আশরাফুজ্জামানের। মেঘনা পেট্রোলিয়াম কোম্পানি ও এলপিজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করে অবসরে যাওয়া এই কর্মকর্তাই এখন বেসরকারি সাউদার্ন ইউনিভার্সিটির ভিসি
১ ঘণ্টা আগে
এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে ভোলার চরফ্যাশন উপজেলার শিক্ষার্থী মো. রাসেল (১৭)। কিন্তু এই সুখবর জেনে যেতে পারল না সে। ফল প্রকাশের মাত্র চার দিন আগে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছে সে। গত সোমবার পরীক্ষার ফলাফল দেখার পর রাসেলের শোকে পরিবার, স্বজন ও সহপাঠীরা কেবল কাঁদছে।
৫ ঘণ্টা আগে
বরগুনার আমতলী উপজেলার আমতলী-গাজীপুর আঞ্চলিক সড়কের অন্তত ২০০ মিটার অংশ ধসে পড়েছে। গত শুক্রবার উপজেলার কালীবাড়ি এলাকায় চালিতাবুনিয়া খাল ঘেঁষে সড়কে ধস দেখা দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কার্যাদেশ অনুসারে ঠিকাদারের কাজ না করা, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ অনিয়মের কারণে সড়কের এই হাল হয়েছে।
৫ ঘণ্টা আগে