
মিয়ানমারের রাখাইনে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে এখন পর্যন্ত ৫১ জন জেলে আটক আছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজারের রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, আটক জেলেদের ফিরিয়ে আনতে বিজিবির চেষ্টা অব্যাহত আছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিজিবির রামু সেক্টর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, ‘আরাকান আর্মির এমন কোনো শক্তি নেই যে আমাদের অভ্যন্তরে ঢুকে কাউকে ধরে নিয়ে যাওয়ার। মূলত নাফ নদ ও সাগরে মাছ শিকারের একপর্যায়ে জেলেরা মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ে। এতে সেখানে যারা আছে, তারা ধরে নিয়ে যায়।’
তিনি বলেন, ‘আরাকান আর্মির সঙ্গে আমাদের অফিশিয়াল যোগাযোগ নেই, তবে আন-অফিশিয়াল যোগাযোগ চলছে। আমরা তাদের ওপর চাপ প্রয়োগ করছি, যেন আর কোনো জেলেকে ধরে নিয়ে না যায়।’
রাখাইন থেকে প্রতিদিন রোহিঙ্গা অনুপ্রবেশ প্রসঙ্গে কর্নেল মহিউদ্দিন বলেন, ‘রাখাইনে নির্যাতনে আহত ও অসহায় কিছু রোহিঙ্গার অবস্থা দেখে মানবিকতার খাতিরে তাদের ঢুকতে দেওয়া হয়েছে। তবে সীমান্ত সুরক্ষায় আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করছি। মাদক ও অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি রয়েছে।’
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশের ভূখণ্ডে কোনো ধরনের সন্ত্রাসী গোষ্ঠীকে তৎপরতা চালাতে দেওয়া হবে না। সীমান্তে সব ধরনের অপতৎপরতা কঠোর হস্তে দমন করা হবে।’ সীমান্ত সুরক্ষায় কক্সবাজারে বিজিবির ব্যাটালিয়ন বাড়ানোর পাশাপাশি জনবল বাড়ানো হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
১৩ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
১৬ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে